চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা অচিরেই মিয়ানমারে ফিরতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৫৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হওয়ায় রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান করার সুযোগ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: আমরা মনে করি রোহিঙ্গারা অচিরেই দেশে ফিরতে পারবে আর সব ভয় দূর করে তারাও দেশে ফিরতে রাজি হবেন এবং শান্তিপূর্ণভাবেই ফিরে যাবেন।

তিনি বলেন: এ দেশের মানুষ ভ্রাতৃপ্রতিম, এ দেশের মানুষ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এমনকি বাংলাদেশের মানুষ প্রতিবেশির জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনসংবর্ধনা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে বিতাড়িত করে সারাবিশ্বের সমর্থন নিয়ে তিনি ফিরে আসছেন; তাই আমরা তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সংবর্ধনা দিব।

‘আমরা মনে করি রোহিঙ্গারা অচিরেই দেশে ফিরতে পারবে আর তারাও দেশে ফিরতে রাজি হবেন এবং শান্তিপূর্ণভাবেই ফিরে যাবেন।’

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেন: প্রধান বিচারপতি অসুস্থ তাই তিনি ছুটি নিতেই পারেন, তাতে বিএনপির কী আসে যায়? তারা এত বৈঠক করছে কেন? বিচারপতি কি তার অসুস্থতা নিয়ে বিএনপির কাছে জবাবদিহিতা করবেন?

Reneta

‘বিএনপি সব হারিয়েছে, কোনটা রেখে কোনটা চায় তা তারাও জানে না। কুরবানীর আগের রাতে মানুষের গরু হারালে যে অবস্থা হয় বিএনপির এখন সেই অবস্থা।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ আরও অনেকে বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT