চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ৩শ’ গ্রাম জ্বালিয়েছে বর্মী বাহিনী: এইচআরডব্লিউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
মিয়ানমার-রোহিঙ্গা-হামলা-বাংলাদেশ

চলতি বছরের আগস্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে প্রায় ৩শ’ রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এতে প্রায় দশ হাজার স্থাপনা নষ্ট করা হয়েছে বলেও দাবি করে এই সংগঠন।

স্যাটেলাইট থেকে নতুন করে পাওয়া ছবি পর্যালোচনা করে এইচআরডব্লিউ এমন দাবি করে।

সংগঠনের এশিয়ার উপ-পরিচালক ফিল রোবার্টসন বলেন, নতুন করে স্যাটেলাইটে পাওয়া এই ছবি বলে দেয়, কেন চার সপ্তাহে এত মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী শত শত গ্রাম ধ্বংস করে দিয়েছে। তারা এই গ্রামগুলোতে ধর্ষণ, হত্যাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যাতে রোহিঙ্গারা জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, সহিংসতার শিকার বেশির ভাগ গ্রাম মংডু এলাকায়। এখানে দেখা যায়, পাশাপাশি রোহিঙ্গা মুসলিম এবং বৌদ্ধর বাড়ি থাকলেও রোহিঙ্গারটা জ্বালিয়ে দেয়া হয়েছে, কিন্তু বৌদ্ধদের বাড়িতে কোন কিছু করা হয়নি।

জাতিসংঘের দেয়া তথ্যমতে, ২৫ আগস্টের পর থেকে চালানো সহিংসতা, নির্যাতন করে ৫ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে মিয়ানমার।

রাখাইন রাজ্যে এক মিলিয়নের বেশি রোাহিঙ্গা বসবাস করে  আসছে। সেখানে এই সহিংসতার আগে ২০১২ সালে চালোনো সহিংসতায় ১৬০ জন নিহত হয়। তারপর থেকেই ধীরে ধীরে এই সহিংসতা ছড়াতে থাকে।মিয়ানমার-রোহিঙ্গা-অং সান সু চিএর পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

Reneta

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গাহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT