চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের হাতে ‘অপহৃত’ ৩ শ্রমিক উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A
অপহৃত ৩ শ্রমিককে উদ্ধার করে পুলিশ, আটক ২ সন্দেহভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে কথিত রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ‘অপহৃত’ ৩ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব। 

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৩ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

উদ্ধার হওয়া ৩ জন হলেন, নোয়াখালী জেলার হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম ((২৪), নারায়নগঞ্জের জেলার আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়া জেলার সরাইল এলাকার মোঃ মুক্তার হোসেন মৃধা (২৭)

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘‘নির্মাণ কাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে এই ৩ বাংলাদেশীকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় । টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। বিষয়টি র‌্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মোঃ সায়েম।’’

‘‘র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল শনিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গভীর পাহাড়ে অভিযান শুরু করে। গভীর পাহাড়ে রাতে এবং আজ সকাল পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায় অন্তত ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী। পরে গভীর পাহাড়ের ঐ আস্তানা থেকে উদ্ধার করা হয় ৩ নির্মাণ শ্রমিককে।’’

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন।

অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগ: অপহরণকারীরোহিঙ্গা সন্ত্রাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলালিংকের নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু 

পরবর্তী

বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী ‘গণতান্ত্রিক পরিষদ’

পরবর্তী
নির্বাচনে বিজয়ী গণতান্ত্রিক পরিষদ সদস্যরা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী ‘গণতান্ত্রিক পরিষদ’

শাকিব খান সিনেমার শুটিং সেটে দর্শকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'লিডার' শেষ করে শাকিব যাচ্ছেন ‘গলুই’তে

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT