চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া উচিৎ: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারকে সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া উচিৎ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রভাবশালী দেশটির মতে এই স্বীকৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বর্তমান ‘অভিবাসী সংকট’ সমাধান অনেকটাই সম্ভব হবে। রোহিঙ্গা সংকটের মতো মানবাধিকার ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক নেতাদের নিরবতা ভাঙারও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

চলমান অভিবাসী সংকটে বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীদের বিষয়টির পেছনে দারিদ্র্যকে মূল কারণ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অব স্টেট অ্যান রিচার্ড ইন্দোনেশিয়ার জার্কাতায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অ্যান বলেন, রোহিঙ্গাদেরকে ‘বার্মা’র নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া উচিৎ। নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে রোহিঙ্গাদেরকে পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়ার কথাও বলেন তিনি।

মিয়ানমার সফরের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জানান, রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইন প্রদেশের অমানবিক পরিস্থিতিতে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে।

চলমান অভিবাসী ও মানবিক সংকট সমাধানে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর করছেন শরণার্থী বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের এই অ্যাসিসটেন্ট সেক্রেটারি। আজ জার্কাতায় দক্ষিণ এশিয়ার মানবপাচার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন তিনি।

তার সাথে থাকা জাতিসংঘ কর্মীরা জানান, এখনো ২ হাজারের মতো অভিবাসন প্রত্যাশী মানুষ সাগরে ভাসছে। সংশ্লিষ্ট দেশগুলোকে ওইসব মানুষকে উদ্ধার করার আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়ায় মার্কিন কর্মকর্তার এমন ম্নন্তব্যের কয়েকঘণ্টা আগে থাইল্যান্ডের রয়্যাল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জেনারেল মানাস কংপ্যান। উর্ধতন এই থাই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো।

ট্যাগ: অবৈধ অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লীতে ১৫ দিন নিষিদ্ধ ম্যাগি

পরবর্তী

আবারো ভারতে ফিরতে চান তসলিমা

পরবর্তী

আবারো ভারতে ফিরতে চান তসলিমা

কৈলাস সত্যার্থী

এক মুচির কথায় যেভাবে আজকের কৈলাস সত্যার্থী

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT