চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনে নিরুৎসাহিত করছে কারা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং তারা যাতে নির্ধারিত ক্যাম্প থেকে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে এমন কিছু যৌক্তিক কারণে প্রায় দু’মাস আগে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও এক্ষেত্রে ধীরগতির অভিযোগ ছিল। তবে কারিগরি নানা জটিলতার পরও চলতি সপ্তাহে চ্যানেল আইয়ের প্রতিবেদনে নতুন করে আসা ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ৩ লাখের বেশি রোহিঙ্গার নিবন্ধনের খবর পাওয়া যায়। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) সমীক্ষা প্রতিবেদন এক্ষেত্রে সেখানে গুরুতর ষড়যন্ত্রের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। ‘মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবস্থানজনিত কারণে সুশাসনের চ্যালেঞ্জ’ বিষয়ক সমীক্ষা প্রতিবেদনে টিআইবি জানায়, দেশিয় এবং আন্তর্জাতিক কিছু সংস্থা বায়োমেট্রিক নিবন্ধনে রোহিঙ্গাদের বিভ্রান্ত করে এ বিষয়ে নিরুৎসাহিত করছে। নিবন্ধিত হলেই মিয়ানমারে ফিরে যেতে হবে এমন বলা হচ্ছে। এদেশে রোহিঙ্গাদের বেশি দিন থাকার মানসিকতা তৈরি হলে সন্ত্রাস এবং জঙ্গিবাদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে টিআইবি। আমরা টিআইবির এই আশঙ্কার সঙ্গে একমত পোষণ করি। আমরা মনে করি, মানবিক সংকটে তাদের আশ্রয় দিলেও তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তাদের নিবন্ধনের আওতায় আনতে না পারলে যাবতীয় সমস্যা আরও বাড়বে। তাই সমস্যা সমাধানে নিবন্ধনের বিষয়ে প্রচারণা আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কারা রোহিঙ্গাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নিবন্ধন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, রোহিঙ্গাদের এখানে রেখে বাংলাদেশকে কারা অস্থিতিশীল করে তুলতে চায়, তাদেরকেও খুঁজে বের করতে হবে। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে তারা আরও বেশি তৎপর হয়ে উঠবে। এর পাশাপাশি মিয়ানমারের অপপ্রচার বন্ধেও সরকারকে আরও কৌশলী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে না পারলে তারা খুব সহজে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না বলেই মনে হয়। তাই ত্রাণ নির্ভর কূটনৈতিক তৎপরতার বদলে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবনা বাস্তবায়নে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT