চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত নেয়াই একমাত্র সমাধান: ইইউ

পান্থ রহমান পান্থ রহমান
৮:১৩ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য আলোচনা চলছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক এবং তার সমাধানও রাজনৈতিকভাবেই হওয়া উচিত বলে মনে করে ইউরোপিয় ইউনিয়ন।

বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংস্থাটির মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসস্তোস্ত স্তিলিয়ানিদেস বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরে নেয়াই সমাধান।

রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত এ সমস্যা থাকবে, রোহিঙ্গাদের সহযোগিতা দেবে ইউরোপিয় ইউনিয়ন।

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্যদের নিয়ে বাংলাদেশ সফর করছেন ক্রিসস্তোস্ত স্তিলিয়ানিদেস। ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে।

রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ইইউ কমিশনার।

সাইপ্রাসের নাগরিক এ কূটনীতিক মনে করেন, সমস্যার গোড়া মিয়ানমারে এবং সেখানে ফিরে যাওয়াই সমাধান।

Reneta

এখন পর্যন্ত রোহিঙ্গাদের জন্য বরাদ্দ আন্তর্জাতিক সহায়তার অর্ধেকই ইউরোপিয় ইউনিয়ন দিচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন, মানবিক দায়বদ্ধতার কারণেই ইউরোপ রোহিঙ্গাদের পাশে থাকবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয় ইউনিয়নরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT