চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে কাজ করবে ওআইসি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪৩ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
কক্সবাজার, বাংলাদেশ
A A

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে কাজ করবে ওআইসি। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওআইসি’র প্রতিনিধিদল।

এসময় প্রতিনিধি দলের প্রধান হাশেম ইউছেফ জানান, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন চালিয়ে তা গণহত্যা। বিশ্বব্যাপী এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। শুরু থেকে ওআইসি বাংলাদেশে প্রশংসিত উদ্যোগের পক্ষে। এখন এ সংকটের সমাধানের জন্য সবাইকে কাজ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধান আলোচনার বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।

এসময় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ২ জন কথা বলেন গণমাধ্যমকর্মীদের সাথে। তারা বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকে এর সমাধান করতে হবে। রোহিঙ্গারা নিরাপদে যেন স্বদেশে বাস করতে পারেন তার জন্য পরিবেশ তৈরির দায়িত্বও মিয়ানমার সরকারের।

ওই সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রতিনিধিদলটির সাথে ছিলেন।

শুক্রবার পৌনে ৯ টার দিকে রিজেন্ট এয়ারের একটি বিমান যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন ‘ওআইসি’ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা ৮ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী ও ৮ জন পররাষ্ট্র সচিবসহ ৬৮ দেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এর পর তারা যান কক্সবাজারের একটি হোটেলে। সেখানে সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে ব্রিফিং করেন। ওই সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রতিনিধিদলটিকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এরপর প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। বেলা ১১ টার দিকে এ প্রতিনিধিদলটি পৌঁছেন উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সরজমিন ঘুরে দেখেন তারা। এসময় নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন।

বিকেল ৪ টার প্রতিনিধিদলটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

ট্যাগ: ওআইসিরোহিঙ্গা ইস্যুরোহিঙ্গা প্রত্যাবাসনেলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

হাবিবুল ফিরতেই জিতল দল

পরবর্তী

সজলের শিডিউল নিতে নির্মাতাদের ভিড়!

পরবর্তী

সজলের শিডিউল নিতে নির্মাতাদের ভিড়!

‘গ্রেট’ হতে বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT