চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের মতো ভাবুক সারাবিশ্ব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানির মতো অসহায় রোহিঙ্গারা দেশে প্রবেশ করছে আর অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গ্রামে চলছে সেনাবাহিনীর হত্যা, নির্যাতন আর জ্বালাও-পোড়াও। পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখ থেকে আর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত নারকীয় বিভিন্ন বর্ণনায় সারাবিশ্ব স্তব্ধ! অবস্থাদৃষ্টে বাংলাদেশের কাঁধে বড় মানবিক দায়িত্ব। প্রায় ৭ লাখ রোহিঙ্গার আশ্রয় হয়েছে এখন পর্যন্ত। বিষয়টি সারাবিশ্বের কাছে প্রসংশিত হলেও মিয়ানমারের উপরে সেই অর্থে চাপ বা কার্যকর পদক্ষেপ নিতে এখনও তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে আশার কথা কিছু কিছু দেশ ও জোট এই সমস্যার গুরুত্ব বুঝতে পেরে ইতিমধ্যে তাদের করণীয় নিয়ে ভাবতে শুরু করেছে। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আজ ইউরোপীয় ইউনিয়ন বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে এটি পরিষ্কার করতে হবে যে, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন অব্যাহত থাকলে তারা মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক অবরোধ আরোপের বিষয় বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া দ্রুত বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করি, এশিয়ার পরাশক্তি বলে পরিচিত চীন ও ভারত ইউরোপীয় পার্লামেন্টের মতো করে ভাববে, এগিয়ে আসবে এই সমস্যার সমাধানে। লাখো অসহায় রোহিঙ্গাদের নিয়ে এই ঘৃণিত ভৌগলিক রাজনীতিকে পেছনে ফেলে মানবতার জয় হবে, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিং বিপর্যয়ে সিলেট, বল গড়ায়নি ঢাকা-বরিশাল ম্যাচে

পরবর্তী

সেক্স থেরাপিস্টরা জানালেন, মানুষ কেন লুকিয়ে পর্ন দেখে?

পরবর্তী
একজন যুবক ল্যাপটপে পর্ন দেখছেন, পেছনে হলুদ পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেক্স থেরাপিস্টরা জানালেন, মানুষ কেন লুকিয়ে পর্ন দেখে?

সাইমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, কালো পোশাক পরা, সানগ্লাস ও টুপি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় শিখতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন সাইমন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT