রোহিঙ্গাদের নিরাপত্তায় মিয়ানমারের রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরির লক্ষ্যে ভারত, চীন ও আসিয়ানের ভূমিকা চায় বাংলাদেশ।
মানবাধিকার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি বলেন: আসিয়ানের ওপর মিয়ানমারের আস্থা রয়েছে।
তাই দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে তাদের ভূমিকা জরুরি। রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে আঞ্চলিক সংকটের পাশাপাশি উগ্রপন্থারও সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে যথেষ্ট সচেতন রয়েছে বাংলাদেশ।








