চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য নিজেদের বাড়ির কি খালি করে দেবেন?

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:০২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা সমালোচনার সীমা নেই। এবার এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘরের পরিচালক তামান্না সেতু।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, রোহিঙ্গাদের জন্য বর্ডার উন্মুক্ত করে দেয়া উচিত কি না সেটা এক প্রসঙ্গ। রোহিঙ্গাদের সাথে যা হচ্ছে তা ঠিক না ভুল সেটা আরেক।

অতএব, ‘আপনি কি বলতে চান ওদের সাথে যা হচ্ছে তা ঠিক? না বললে বর্ডার খুলে দিন’ টাইপ কথা বলার মতো সহজ অংক এটা নয়।

আমরা অন্য দেশের মানুষ হয়ে, মানবিক হয়ে এটা বলছি এবং বলাই উচিত, যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। যা হচ্ছে এর থেকে অমানবিক বিষয় আর হতে পারে না। যত দ্রুত সম্ভব এ অবস্থার অবসান করার জন্য বিশ্বনেতাদের, জাতিসংঘের যা যা করণীয় তা করা উচিত। যা হচ্ছে তার জন্য মিয়ানমার সরকারকে জবাবদিহিতার জন্য বাধ্য করা হোক। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে শান্তিতে বসবাসের জন্য মিয়ানমারকে বাধ্য করা হোক। সকলের উচিত এ বিষয়ে আন্দোলন করে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।

যেখানে দাঁড়িয়ে আমি আমার দেশের সনাতন ধর্মী মানুষদের নিজ দেশ ছেড়ে ভারত যাওয়া মেনে নিতে পারি না, সেখানে দাঁড়িয়েই আমি চাই না অন্য একটি জাতি তার দেশ, ১৪ পুরুষের বসতভিটা ছেড়ে শরণার্থী হয়ে আরেক দেশে আসুক। শরণার্থী জীবন বেছে নেয়ার থেকে তাদের দেশেই তাদের স্থায়ী হবার যুদ্ধে তাদের সঙ্গী হতে পারা আমার কাছে যৌক্তিক। সেই যুদ্ধে বাংলাদেশ সরকারের কিছু করার থাকলে তা অবশ্যই করা উচিত।

বর্ডার উন্মুক্ত করে দিয়ে লক্ষ রোহিঙ্গাদের আসা নিশ্চিত করার কথা যারা বলছেন তারা কি প্রতি পরিবারের জন্য নিজেদের বাড়ির একটি অংশ খালি করে দেবেন কি না আমি জানি না। ও কাজটি আমি করতে পারবো না বলেই ব্যক্তি আমি বর্ডার খুলে দিতে বলছি না।

Reneta

আমি জানি পুরো দায়িত্বটা নিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র কতটুকু সক্ষম এ দায়িত্ব নেয়ার জন্য অর্থাৎ লক্ষ মানুষের চাপ, একটি করে থাকার ঘর, তাদের সন্তানদের স্কুল, তাদের চাকরি, লক্ষ মানুশের খাবার জোগানের রসদ ইত্যাদি বিষয়ে সক্ষম কি না বাংলাদেশ সরকার সেটা ভাবার বিষয়। আমার জানামতে আমাদের দেশের বেকার সমস্যা, নদী ভাঙনের শিকার জনপদ, উচ্ছেদ করা উপজাতিদের বসতবাড়ির ব্যবস্থাই আমার দেশ এখনো করতে পারছে না। সে অবস্থায় অন্য কারো দায়িত্ব নিয়ে শেষ রক্ষা করা কি আদৌ সম্ভব?tamanna-setu

রোহিঙ্গাদের নিয়ে আমি কিছু কেন লিখছি না সে প্রশ্নের উত্তর আমার কাছে অনেকেই চেয়েছেন। তাদের কাছে আমার প্রশ্ন, এক মিনিটের জন্য ধরে নিন মিয়ানমারের এই রোহিঙ্গা প্রজাতি আসলে বিশাল একটি হিন্দু প্রজাতি। তারা জীবন বাঁচাতে আমাদের দেশে আসতে চাচ্ছে। ভেবে বলুন, আপনারা কি এখনো চান আমরা বর্ডার খুলে দেই?

চাওয়ার মানুষের পারসেন্টিজটা ধাই করে ৯০ ভাগ কমে যাবে বলে আমার ধারণা। অতএব, যে ৯০% মানুষ দাবি করছেন বর্ডার খুলে দেয়া আপনাদের মানবিক চাওয়া, তারা সে কথা বলে কেবলই লোক হাসাচ্ছেন।

সবশেষে তামান্না সেতু লিখেছেন, বিশ্বনেতাদের কাছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে আকুল আবেদন আপনারা যে করেই হোক রোহিঙ্গাদের বাঁচান। নারী শিশুসহ সকল রোহিঙ্গাকে যেভাবে হত্যা, ধর্ষণ, দেশ ছাড়ার জন্য বাধ্য করা হচ্ছে তা চলতে থাকলে এর দায় অবশ্যই এবং অবশ্যই শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেয়া যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

পরবর্তী

হ্যামিলটনেও ঘাের বিপদে পাকিস্তান

পরবর্তী

হ্যামিলটনেও ঘাের বিপদে পাকিস্তান

ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT