চলতি সপ্তাহে ইতালিয়ান লিগের বড় ম্যাচে মুখোমুখি জুভেন্টাস এবং এএস রোমা। তবে সেই ম্যচে শেষ হওয়ার পর রোমা খেলোয়াড়দের সঙ্গে জার্সি বদল করবেন না বলে আগেই জানিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
কারণ কী? সমস্যাটা প্রায় এক দশক আগের। ২০০৭ সালে যখন রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন, সেই সময় চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে মুখোমুখি হয় ম্যানইউ ও রোমা।
প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ২-১ জিতেছিল ম্যানইউ। ঘরের মাঠের ফিরতি লেগে বিপক্ষকে উড়িয়ে ৭-১ ব্যবধানে জয় পায় রোনালদোরা। ম্যাচে জোড়া গোলও করেছিলেন রোনালদো। কিন্তু তারপরেই বিপত্তি।
রোনালদো বলেন, ‘যখন ৬-০ ছিল, তারা আমাকে থামতে বলে। একজন প্রতিপক্ষ প্রায় আমাকে ভিক্ষা করে ড্রিবিল করতে নিষেধ করেন। বাকিরা আমাকে আঘাত করবে বলে হুমকিও দেয়। আমি রোমার কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার জার্সি বদল করব না।’








