চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ এক নিদর্শন: ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘সালমান শাহ সম্পর্কে গল্প শুনেছি, ম্যাগাজিনে তাকে নিয়ে নিউজ পড়েছি। তাকে নিয়ে প্রচুর আলোচনা শুনেছি। আমার কাছে তখনই মনে হয়েছে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ এক নিদর্শন।’

অমর নায়ক সালমান শাহের জন্মদিন বুধবার (১৯ সেপ্টেম্বর)। তাকে স্মরণ করে কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা। এই ছবির মহরত উপলক্ষে বুধবার সকালে ঢাকা ক্লাবে মহরত অনুষ্ঠানে যুগদান করেন ঋতুপর্ণা।

মহরত অনুষ্ঠানে ঋতুপর্ণা উপস্থিত থেকে নায়ক সালমান শাহকে স্মরণ করে আরো বলেন, আমি যখন বাংলাদেশের ‘স্বামী কেন আসামী’ ছবিতে কাজ করি ওই সময় সালমান শাহ চলে যায়। সেসময় আমি ঢাকা ছিলাম। ওই স্মৃতি আমি কখনও ভুলতে পারবো না৷

ঋতুপর্ণা আরো বলেন, আমার মনে হয় সালমান এদেশের মানুষের কাছে অনেক বড় জায়গায় আসন করে নিয়েছেন। আজও এদেশের মানুষ সেটা বয়ে বেড়াচ্ছে। মানুষের মনে এখনও সে দীপ্ত এক স্থানে রয়েছে।

ঋতুপর্ণা মনে করেন, সালমান শাহ যেখানেই আছেন ভালো আছেন। শুধু তাই নয়, তিনি বেঁচে না থাকলেও তার কোটি ফ্যান ফলোয়ার্স রয়েছে। তারা মনের ভেতর থেকে সালমান শাহকে আইডল মানে।

Reneta

উল্লেখ্য, সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গাঙচিল’ সিনেমা। বানভাসি মানুষের জীবন নিয়ে এ ছবির গল্প। এতে ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা।

প্রযোজনা করছেন নায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস। ঢাকায় পাঁচদিন শুটিংয়ের পর আগামী নভেম্বর মাস থেকে নোয়াখালী জেলায় এই ছবির পুরো শুটিং হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণাওবায়দুল কাদেরগাঙচিলমহরতলিড বিনোদনসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT