চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চ ছড়িয়ে গাজী গ্রুপের কাছে হারল ব্রাদার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জয়ের জন্য শেষ ওভারে ব্রাদার্স ইউনিয়নের প্রয়োজন ছিল ১৯ রান। শেষ উইকেট জুটিতে ধীমান ঘোষ ও নাঈম ইসলাম জুনিয়র তুললেন ১৩ রান। বড় স্কোরের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল ৬ রানের রোমাঞ্চকর জয়।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ফরহাদ হোসেন-আকবর আলীদের দল। নির্ধারিত ওভার শেষে ২৯১ রানে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। বিফলে যায় ইমতিয়াজের শতক ও ধীমানের শেষের লড়াই।

তিনশ ছুঁইছুঁই লক্ষ্যে ভালো শুরু আনেন ইমতিয়াজ হোসেন ও সাদিকুর রহমান। দলীয় ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙলে বেশি সময় থাকতে পারেননি তিনে নামা মোহাম্মদ আশরাফুল। মাহমুদুল হাসানের বলে অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন কোনো রান না করেই। সাদিকুরের ব্যাট থেকে আসে ২১ রান।

চাপে পড়া দলকে ৯৪ রানের জুটি এনে দেন ইমতিয়াজ ও রাফসান আল মাহমুদ। ১২১ রানের সময় ২৯ করে রাফসান ফিরলে ভাঙে জুটি। একপাশ আগলে ১১৪ বলে ১০৬ রান করে চাকা সচল রাখেন ইমতিয়াজ। হাবিব মেহেদীর বলে ফেরার আগে হাঁকান ১৩টি চার ও একটি ছয়।

আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাটে আসে ২২ রান, সোহাগ গাজী ফেরার আগে করেন ২৯ রান।

শেষদিকে লড়াই জমিয়ে তুলছিলেন ধীমান ঘোষ ও নাঈম ইসলাম। ২৫৬ রানে নবম উইকেট পড়লে দুজনে গড়েন ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ৬ বলে ১৯ রানের সমীকরণে ৬ রান দূরে শেষ হয় ব্রাদার্সের ইনিংস। ৪০ বলে ৫ চারে ৪৬ রানে অপরাজিত থাকেন ধীমান। ৯ বলে ৬ রান করেছেন নাঈম।

Reneta

গাজী গ্রুপের হয়ে ১০ ওভারে ৭৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন কাজী অনিক ইসলাম। দুজন ব্রাদার্স ব্যাটারকে ফিরিয়েছেন হাবিব মেহেদী।

এর আগে, গাজী গ্রুপও পায় দারুণ শুরু। ৩৫ রানে প্রথম উইকেট হিসেবে মাহমুদুল হাসান ফিরলে দশ রানের ব্যবধানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটার মেহেদী মারুফ। মারুফের ব্যাটে আসে ৩৪ রান, ১৪ বলে ৬ রান করেন মাহমুদুল।

তৃতীয় উইকেট জুটিতে ফরহাদ হোসেন ও আকবর-উর রহমান আনেন শতক ছাড়ানো জুটি।

৩৬ রানে বিপ্লবের বলে আকবর ফিরলেও ফিফটি করে এগোন ফরহাদ। তাকে ৮ রানের আক্ষেপে ভাসান সোহাগ গাজী, ফেরান স্টাম্প উড়িয়ে। ৯৪ বলে আটটি চার ও দুটি ছয়ে ৯২ রান তোলেন ফরহাদ।

৩২ রান আসে আল-আমিন জুনিয়রের ব্যাটে, ১২ রান করে জহিরুল ইসলাম। শেষ দিকে আকবর আলীর ২৩ বলের ঝড়ে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় গাজী গ্রুপ। উইকেটরক্ষক-ব্যাটার আকবর খেলেন ৪২ রানের ইনিংস, সাজান একটি চার ও চারটি ছক্কায়। মেহরাব হাসান ৭ বলে করেন ১৪ রান।

ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, সোহাগ গাজী ও নাঈম ইসলাম জুনিয়র। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন মাইশুকুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজগাজী গ্রুপ ক্রিকেটার্সডিপিএলবিকেএসপিবিপ্লবব্রাদার্স ইউনিয়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT