চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর ম্যাচে জুভেন্টাসকে রুখে দিল টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

হিগুয়েন নায়ক, হিগুয়েনই আফসোস! জোড়া গোল করে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জুভেন্টাসকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন এ আর্জেন্টাইন। পরে পেনাল্টি সুযোগ হাতছাড়া করে খুইয়েছেন হ্যাটট্রিক, সঙ্গে ইতালিয়ান জায়ান্টদের জয়টাও।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। তাতে গত আসরের রানার্সআপদের পরের রাউন্ডের সম্ভাবনা হয়ে গেছে ক্ষীণ। কেননা প্রতিপক্ষের মাঠে ২টি দামি অ্যাওয়ে গোল পেয়ে গেছে স্পাররা। দ্বিতীয় লেগে নিজ মাঠে গোলশূন্য ড্র পেলেও পরের রাউন্ড নিশ্চিত করবে মউরিসিও পচেত্তেনির দল।

অ্যালিয়াঞ্জে জুভেন্টাসদের শুরুটা হয়েছে মন মতই। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই অতিথিদের নির্বাক করে স্বাগতিকদের এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েন। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিক খুঁজে পায় হিগুয়েনকে। তাতে ভলি করে টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসকে দর্শক বানিয়ে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

প্রথম গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও গোল হজম করে টটেনহ্যাম। গোলদাতা সেই হিগুয়েন। ফ্রেডরিকো বার্নাডেসচিকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে স্পটকিকে ৯ মিনিটের মাথায় জোড়া গোল পান হিগুয়েন। চলতি মৌসুমে এটি তার ১৬তম ক্লাব গোল।

দুই গোলে পিছিয়ে থাকা টটেনহ্যাম ঝাড়া দিয়ে উঠতে নেয়নি বেশি সময়। ৩৫ মিনিটে একটি গোল ব্যবধান কমান চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা হ্যারি কেন। কাউন্টার অ্যাটাক থেকে ডেলে আলির পাসে জুভ গোলরক্ষক বুফনকে বোকা বানান এ ইংলিশ ফরোয়ার্ড।

মূর্তিকারিগর

Reneta

পরে বিরতির আগে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ জলাঞ্জলি দিয়েছেন হিগুয়েন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডগলাস কস্তা ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু এবার ক্রসবারে মেরে সে সুযোগ নষ্ট করেন হিগুয়েন।

দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একচেটিয়া খেলেছে টটেনহ্যাম। ৭১ মিনিটের মাথায় সমতাসূচক গোলটি পেয়ে যায় স্পাররা। ক্রিস্টিয়ান এরিখসেনের ২০ গজ ভেদী ফ্রি-কিক বুফনকে ফাঁকি দিয়ে জালে জড়ালে কপাল পোড়ে জুভদের। ফিরতি লেগে টটেনহ্যামের মাঠে তাই বড় জয় ছাড়া কোন বিকল্প রইল না মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসটটেনহাম হটস্পার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT