আওয়ামী লীগ আগামীকাল রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার বায়তুল মোক্কারমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন: বিএনপির আজকের সমাবেশ পতন যাত্রা আর মরন যাত্রায় এখন ফখরুল পলাতক। পুলিশের উপর হামলা ও বিচারপতির বাড়িতে কেন হামলা হয়েছে এর জবাব দিতে হবে বিএনপিকে। আজকে সমাবেশের নামে ধ্বংসে বিএনপি নোংরা চেহারা জাতীর সামনে পরিষ্কার হয়েছে।
তিনি আরও বলেন: বাড়াবাড়ি, নোংরামি, খুনোখুনি, আগুন সন্ত্রাসের জন্য বাংলার মাটিতে বিএনপির বিচার হবে। বিএনপি’র হরতাল নামের অস্ত্রটি এখন ভোঁতা হয়ে গেছে এ হরতাল দেশের মানুষ মানে না। বিএনপিকে উচিত শিক্ষা দিতে হবে। বিএনপির বাড়াবাড়ির জবাব দেওয়া হবে কঠিন ভাবে। বিএনপির ক্ষমা নেই তাদের অপরাধের শাস্তি ব্যবস্থা করা হবে।
রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল: বিএনপি
বিএনপির মতো দুর্বল দলের পেছনে পশ্চিমা কেনো কেউ থাকবে না বলে এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক৷
ওবায়দুল কাদের আরও বলেন: বিএনপির সাথে কিছুক্ষণ লাফালাফি করে জামায়াতও স্থান করেছে, কিন্তু আওয়ামী লীগ ছিল আছে থাকবে। বিএনপির একদিনে এতগুলো অপকর্মের জন্য কৈফিয়ত দিতে হবে।







