রোববার থেকে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ

বাংলাদেশের একজন নেতা করোনা টিকা নিয়ে আলোচনা করছেন, পেছনে কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোববার থেকে পরীক্ষামূলকভাবে দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রথমে সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






