চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঈদের ছুটি শেষে আবারও মাঠে নামছে বাংলাদেশ দল। সোমবার থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট দলের অনুশীলন। রোববার সন্ধ্যায় বন্দরনগরীতে যাবে মুমিনুল হকের দল। ১৭ ক্রিকেটারের সঙ্গী হবেন কোচদের বিশাল বহর। রোববার দুপুরে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। তারা মিরপুরে অনুশীলনের পর বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে।

টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সসহ বিদেশি কোচিংস্টাফের বেশিরভাগ সদস্যই এখন ঢাকায়। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ঢাকায় পৌঁছাবেন রাতে।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের অংশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ঢাকায় আসবেন রোববার। পুরো দল কলম্বো থেকে আসলেও তিনি আসছেন লন্ডন থেকে।

ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গত মাসের মাঝামাঝি ইংল্যান্ডে গিয়েছিলেন বাঁহাতি ওপেনার করুনারত্নে। দুটি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ফিরে আসছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে।

দলে অনেক পরিবর্তন এনে বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের স্কোয়াডে চার নতুন ক্রিকেটার, যাদের এখনো সাদা পোশাকে অভিষেক হয়নি।

Reneta

রোববার বাংলাদেশে এসে সোমবার থেকেই মিরপুরে অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা। নেই কোয়ারেন্টিন, সফরকারীদের থাকতে হবে না জৈব সুরক্ষা বলয়ে। ১১-১২ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে চট্টগ্রামে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ দলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT