চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবট সোফিয়ার মুখে বাংলাদেশের জামদানির প্রশংসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

জামদানি গায়ে দিয়ে আসা সোফিয়াকে নিয়ে সবার মাঝেই ছিল প্রচণ্ড আগ্রহ। জামদানিতে তাকে মানিয়ে যাওয়ায় সবাই এর বেশ প্রশংসা করে। তবে প্রশংসা শোনা গেছে স্বয়ং সোফিয়ার মুখেও।

বুধবার সকালে পঞ্চমবারের মাতো আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রর্দশনীটি সকলের জন্য উন্মুক্ত করা হয়। সোফিয়ার সঙ্গে আলোচনা শুরু হয় তিনটার কিছু আগে। এর আগে মঞ্চে নিয়ে আসা হয় সোফিয়াকে। আর সঙ্গে ছিলেন সোফিয়ার উদ্ভাবক ডেভিড হ্যানসন, গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সেশনের প্রথমেই সবাইকে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান সঞ্চালক গাউসুল আলম শাওন। এসময় সোফিয়াও বাংলাদেশের সকলকে  শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আই অ্যাম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ইন্ট্রিগ্রেটেড রোবট সোফিয়া।’

শাওন সোফিয়ার কাছে ইংরেজিতে জানতে চান, ‘সোফিয়া আপনি কি জানেন যে এখন আপনি কোথায় আছেন?’ প্রশ্নের জবাবে সোফিয়া জানায়, ‘আমি বাংলাদেশে আছি। এখানে আজ থেকে ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়েছে। হাজার হাজার মানুষ আমার কথা শুনতে এখানে উদগ্রীব হয়ে আছে।’

এরপর সঞ্চালক সোফিয়ার পোশাকের প্রশংসা করে বলেন, ‘সোফিয়া আপনি যে পোশাকটি পরেছেন, তাতে আপনাকে দারুণ মানিয়েছে। আপনি কি এর নাম জানেন?’

নিজের প্রশংসা শোনার পর সোফিয়ার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। স্মিত হেসে সোফিয়া বলেন, ‘আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানির তৈরি পোশাক পরেছি। এই জামদানি মিহি সুতার তৈরী। আরামদায়ক এই পোশাকটি পরে আমারও ভালো লাগছে।’

Reneta

এরপর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোফিয়ার কাছে জানতে চান, একটি জাতিকে বদলানোর জন্য ডিজিটালাইজেশনের ভূমিকা কী হতে পারে? সবজান্তা রোবট সোফিয়া বলেন, ‘একটি জাতিকে বদলাতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নেই।’ বাংলাদেশও সোফিয়ার মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট তৈরি করতে সক্ষম বলে মন্তব্য করে সোফিয়া।

এরপর সোফিয়ার উদ্ভাবক ড. ডেভিড হ্যানসন সোফিয়ার মতো অত্যাধুনিক তৈরির গল্প বললেন। জানালেন, ছোটবেলা থেকে তিনি রোবট তৈরির স্বপ্ন দেখতেন। তার বিশ্বাস একসময় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট মানুষের হয়ে কাজ করবে। তিনি বাংলাদেশিদের উদ্দেশে বলেন, ‘আপনারা চাইলে সোফিয়ার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। কেননা এই সফটওয়্যার ওপেন সোর্সে আছে।’

অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে রোবট সোফিয়া ও এর উদ্ভাবককে বাংলাদেশের পক্ষ থেকে সম্মননা জানানোর মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামদানিডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭রোবট সোফিয়াসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT