চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোপা আমন চাষে ব্যস্ত শরীয়তপুরের কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
কৃষি
A A

শরীয়তপুরে বেড়েছে রোপা আমনের আবাদ। গত মৌসুমে উফশী জাতের ভালো ফলন পাওয়ায় এবার অনেকেই আগ্রহী হয়েছেন এ আবাদে। এজন্য এ অঞ্চলের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। জেলার মাঠে মাঠে এখন কৃষকের আমন রোপনের ব্যস্ততা।

গতবারের তুলনায় এবারও আবাদ বেড়েছে উচ্চ ফলনশীল জাতের। শরীয়তপুরের কৃষক বলেন, আমরা রোপা ধানটা ভালোমতো লাগাইতেছি। যদি পানি হয় ধান নষ্ট হলে আমাদের করার কিছু নাই। আর এক কৃষক বলেন, আউস আমন ধানের থেকে রোপা আমন ধানে আমরা অনেক বেশী লাভবান। বর্ষা না হলে আমরা অনেক লাভবান হবো। শরীয়তপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সামাদ বলেন, আবহাওয়া অনুকুলে আছে, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। শেষ অবধি আবহাওয়া অনুকুলে থাকলে কাঙ্খিত ফলন পাওয়া যাবে।

অনুকূল আবহাওয়া ও উপকরণের সহজপ্রাপ্যতার কারণে এবার ভালো ফলনের আশা কৃষকের। চলতি মৌসুমে জেলায় ছয় হাজার চারশো ৭১ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে স্থানীয় কৃষি বিভাগ। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার চারশো’ ২৮ মেট্রিক টন চাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শরীয়তপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT