চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো রিয়ালেই থাকবে, চুক্তি বাড়বে জিদানেরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

‘ক্ষুব্ধ রোনালদোও রিয়ালেই থাকবে। দ্রুত নতুন চুক্তি করা হবে জিদানের সঙ্গেও।’ কথাগুলো রিয়ালের পুননির্বাচিত সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের। কর ফাঁকির মামলায় জেরবার রোনালদোকে নিয়ে সভাপতির এই বক্তব্য তখনই এল যখন গণমাধ্যমে রোনালদোর এক বন্ধুর বরাতে খবর প্রকাশ হচ্ছে, রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে আরেকটু সময় চান সিআর সেভেন।

কদিন আগেই জোর গুঞ্জন ছিল রোনালদো রিয়াল থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। তখন খুব সাবধানী হয়ে পা ফেলছিল রিয়াল। পেরেজের সঙ্গে রোনালদোর একদফা বৈঠকও নাকি সুখকর হয়নি, গণমাধ্যমে এসেছে সেটিও। কিন্তু পর্তুগিজ তারকার বন্ধুর বক্তব্য চাউর হওয়ার পরপরই রিয়াল সভাপতির কণ্ঠে জোরাল সুর। হয়তো নতুন করে আশাবাদী হওয়ার মতই কিছু পেয়েছেন তিনি।

নতুন মেয়াদে ২০২১ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব নেয়া পেরেজ কর ফাঁকির মামলায় জেরবার রোনালদোকে নিয়ে বলেছেন, ‘রোনালদোর সঙ্গে মাদ্রিদের একটা চুক্তি আছে। আমি এখনো তার সঙ্গে কথা বলিনি। গণমাধ্যমের মত করে বিষয়টিকে গুরুত্বও দিচ্ছি না আমি। আশা করি কনফেডারেশন্স কাপের পর রিয়ালে এসে সে সব গুঞ্জন উড়িয়ে দেবে।’

এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির মামলায় জড়ানো রোনালদো বুধবার রাতে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে নামবে। তার আগে আগেই এল পেরেজের এই আত্মবিশ্বাসী বক্তব্য, ‘রোনালদো নিষ্ঠাবান একজন মানুষ, যে দায়িত্ব পালনে পরিপূর্ণ। আমি বিশ্বাস করি সে বার্নাব্যুতে থেকে যাবে।’

রোনালদোর পাশাপাশি জিদানের দিকেও নজর দিচ্ছেন পেরেজ। টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ফ্রেঞ্চ কিংবদন্তি ছুটি শেষে ফেরার সঙ্গে সঙ্গেই নতুন চুক্তিতে আবদ্ধ করতে চায় রিয়াল।

পেরেজের কথাতেই উঠে এল সেটি, ‘এই ক্লাব আর ড্রেসিংরুমকে জিদানের চেয়ে আর কেইবা ভালো জানে। আমরা যদি সম্প্রতি কিছু নাও জিততাম, তবুও আমরা তার সঙ্গে ক্লাবকে এগিয়ে নিতে কাজ করতাম।’

অবশ্য পাঁচ বছর পর লা লিগার শিরোপা এনে দেয়া, আর পরপর দুটি ইউরোপ সেরার মুকুট এনে দেয়া কোচকে কোন ক্লাবই বা এত দ্রুত ছাড়তে চাইবে। তাছাড়া জিদান তো খেলোয়াড়ি সময়কার সূত্রেই রিয়ালের ঘরের সন্তান।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজিনেদিন জিদানপেরেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে অর্থবিল-২০১৭ পাস

পরবর্তী

ভ্যাট আইন: ব্যবসায়ীদের মনে ঈদের পরও ঈদ আনন্দ

পরবর্তী

ভ্যাট আইন: ব্যবসায়ীদের মনে ঈদের পরও ঈদ আনন্দ

রাঙামাটির পাহাড় ধসে স্বজনহারাদের শোকের মাঝে নতুন শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT