চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো নেই, শিরোপাও নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে শুরু হল কোচ হুলেন লোপেত্তেগি যুগ। সেটাও আবার বিশাল রকমের হার দিয়ে। নয় মৌসুম পর রিয়াল খেলতে নেমেছিল সাম্প্রতিক সাফল্যগুলোর অবিচ্ছেদ্য অংশ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। আর শুরুটাই হল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে!

১৯৪৮ সালের পর এত বড় ব্যবধানের হার দিয়ে রিয়ালে মাদ্রিদে কোচিং শুরু করলেন কোনো কোচ। শেষ এমন অভিজ্ঞতা ছিল মাইকেল কিপিংয়ের।

মৃত্যু, কর আর ইউরোপিয়ান মঞ্চে অ্যাটলেটিকোর বিপক্ষে জয়; এতদিন পর্যন্ত রিয়াল সমর্থকদের জন্য এই তিনটি শব্দই ছিল অমোঘ সত্যের মতো। কিন্তু এক হারই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্তত বড় রকমের এক পালাবদল শুরু হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। রোনালদো-জিদানবিহীন মৌসুমের শুরুই এখন বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট ক্লাবটির সমর্থকদের জন্য।

Banglabid

ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্ত্তয়া ও আলভারো অদ্রিয়োলা- এবারের দলবদলে এই বড় প্রাপ্তি রিয়াল মাদ্রিদের। কিন্তু রোনালদোর শূন্যস্থান পূরণে যথেষ্ট নয়। যারা হতে পারতেন যোগ্য বিকল্প সেই এডেন হ্যাজার্ড, কাইলিয়ান এমবাপে ও নেইমারকে ছুঁতে ব্যর্থ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

এক শিরোপা হারানোয় নতুন কোচ হুলেন লোপেত্তেগির উপর বিশ্বাস হারানোর কিছু নেই রিয়াল সভাপতির। দলবদলের মৌসুমে বড় কোনো খেলোয়াড়ও তুলে দেয়া হয়নি তার হাতে। সামনে পড়ে আছে লম্বা এক মৌসুম। তবে এই হারই আবার ফ্লোরেন্তিনো পেরেজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শীতকালীন দলবদলে বড় মানের খেলোয়াড়ের পেছনে ছুটতে হবে তাকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুর ও হবিগঞ্জে প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ চলছে

পরবর্তী

ম্যানইউতে মরিনহোর জায়গায় জিদান!

পরবর্তী

ম্যানইউতে মরিনহোর জায়গায় জিদান!

জন ব্রেনানের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রত্যাহার করলেন ট্রাম্প

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT