ফুটবল

রোনালদো গোল করলেন-করালেন, জয়ে বছর শেষ ম্যানইউর

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

আক্রমণাত্মক ফুটবল খেলে ঘরের মাঠে বছরের শেষ হাসি এনেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বছরে শেষবারের মতো মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলি। বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের নবম জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ইউনাইটেডের জয়ে একটি করে গোল করেছেন রোনালদো এবং ম্যাকটোমিন। রোনালদো একটি গোল করিয়েছেন। অন্য গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়িয়ে দেয়া উপহার! বার্নলির একমাত্র গোলটি এসেছে লেননের পা থেকে।

জিতে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট এখন ইউনাইটেডের। শীর্ষে থাকা ম্যানসিটির সাথে পয়েন্ট ব্যবধান এখনো ১৯। ১৬ ম্যাচে মাত্র ১ জয়ে বার্নলির পয়েন্ট ১১।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ম্যানইউ অষ্টম মিনিটে লিড পেয়ে যায় ম্যাকটোমিনের গোলে, বলের যোগানদাতা ছিলেন সিআর সেভেন। ২৭তম মিনিটে বেন মির নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড হয়ে যায় ২-০।

ম্যাচের ৩৫তম মিনিটে রোনালদোর গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের। ম্যাকটোমিনের বল গোলরক্ষক ফিরিয়ে দিলে রোনালদোর পাল্টা শট ফেরানোর উপায় ছিল না। ৩৮ মিনিটে লেননের গোলে ব্যবধান কমায় বার্নলি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্নলি। কয়েকটা সুযোগ পেলেও হেনেসির দেয়াল ভেদ করতে পারেননি কেউই। ৩-১ গোলের জয়ে বছর শেষ করে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ-২০২১ ওল্ড ট্রাফোর্ড বার্নলি ম্যানইউ ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…