চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর হ্যাটট্রিকে দুর্বার রিয়াল, ম্যানইউ’র হোঁচট

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:৩৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ক্রিশ্চিয়ানো রোনালদো যেনো ‘মেশিনে’ পরিণত হয়েছেন। সি-আর সেভেন ব্র্যান্ডের এই ‘গোল মেশিনের’ দুর্দান্ত ফর্মে রীতিমত উড়ছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে আরও একবার রিয়ালের তোপে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক।

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৪-০ গোলের জয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে রিয়াল। শুধু হ্যাটট্রিকই নয়, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও এখন পর্তুগিজ সুপারস্টারের দখলে। ৮০ গোল করে এককভাবে উঠে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে।

পেছনে ফেলেছেন ৭৭ গোল করা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর এটি তৃতীয় হ্যাটট্রিক। ৩০ মিনিটে কারিম বেনজেমার গোলে লিড নেওয়ার পর ম্যাচের বাকিটা পরিণত হয় ওয়ানম্যান শো তে। কারণ পরের ৩ গোলের তিনটিই ক্রিশ্চিয়ানোর। যার দুটোই পেনাল্টি থেকে। তৃতীয়টিতে মাথা ছুইয়ে পূরণ করেন হ্যাটট্রিক।

রিয়ালের বিপরীত অবস্থা ম্যানচেষ্টার ইউনাইটেডের। এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের ফেরাটা চরম হতাশার। আগে গোল করেও ২-১এ হেরে গেছে নবাগত পিএসভি আইন্দোভেনের কাছে ২-১এ হেরে গেছে লুই ফন গালের দল। রেড ডেভিলদের এগিয়ে নিয়েছিলেন পিএসভি থেকেই আসা ডাচ তারকা মেমফিস ডিপাই। কিন্তু পরে মাত্র ৮ মিনিটের মধ্যে মনেরো আর নারসিংহের দুই গোলেই সর্বনাশ হয়ে গেছে ম্যানইউ’র। ইংলিশদের জন্য আরও একটা ‘হরর-নাইট’ উপহার দিয়েছে ইতিহাদ স্টেডিয়াম। হাইভোল্টেজ লড়াইয়ে জুভেন্তাসের কাছে ২-১এ পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে ম্যানচেস্টার সিটির। ইস্তানবুলে অবশ্য ঠিকঠাক শুরু করতে পেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফরাসী তারকা অ্যান্টনি গ্র্যাইজম্যানের জোড়া গোলে তারা হারিয়েছে টার্কিশ ক্লাব গ্যালাতাসেরইকে। নিজেদের মাঠে জিতেছে পিএসজিও। আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি-মারিয়া আর কাভানির গোলে প্যারিসের ক্লাবটি ২-০ তে হারায় মালমোকে।এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে নিজ নিজ ম্যাচে জয় পায় বেনফিকা, সেভিয়া এবং উলসবার্গ।

এক নজরে গতরাতের ফলাফল:

ম্যানচেষ্টার ইউনাইটেড ১-২ পিএসভি

রিয়াল মাদ্রিদ ৪-০ শাখতার দোনেৎস্ক

ম্যানচেস্টার সিটি ১-২ জুভেন্তাস

পিএসজি ২-০ মালমো

অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গ্যালাতাসারেই

বেনফিকা ২-০ আস্তানা

সেভিয়া ৩-০ বরুশিয়া

এমউলফসবার্গ ১-০ সিএসকে মস্কো।

ট্যাগ: ক্রিশ্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দ মহসিন আলীর জানাযা হবে সংসদ ভবন প্রাঙ্গণে

পরবর্তী

জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প বর্জন

পরবর্তী

জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প বর্জন

ফেসবুকে সরাসরি খবর সম্প্রচার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT