রিয়াল মাদ্রিদে যোগ দেবার ব্যপারে বেশ খানিকটা এগিয়ে গেছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো ডিবালা।
আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
যদিও তুরিনের ক্লাবটির সাথে আর্জেন্টাইন এই তারকা ২০২০ পর্যন্ত চুক্তি ছিল। গত গ্রীষ্মেই মূলত তাকে রিয়ালের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল।
বিশেষ করে ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের ইচ্ছায় চুক্তিটি যত দ্রুত সম্ভব করার তাগাদা দেয়া হচ্ছিল। এবারের মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে সিরি-আ লীগে ১০টি ম্যাচে খেলেছেন ডিবালা। এর মধ্যে গোল করেছেন তিনটি, এছাড়া চ্যাম্পিয়নস লীগেও তিনি একটি গোল করেছেন ।
লস ব্ল্যাঙ্কোসরা তাদের আক্রমনভাগ শক্তিশালী করার যে পরিকল্পনা করেছেন তারই অংশ হিসেবে ডিবালা রিয়ালে যোগ দিতে যাচ্ছেন।







