চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মুখোমুখি হতে চায় না রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জিতেছে মাদ্রিদের এক দল, তার উৎসব করেছে মাদ্রিদেরই আরেক দল! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে জুভেন্টাস ২-০ গোলে হেরে যাওয়ার পর বিরল এক অবস্থারই তৈরি হয়েছে। নিজ নগরের বড় প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর জন্য শুভ কামনায় ব্যস্ত রিয়াল মাদ্রিদ। এসবকিছুর পেছনে একটাই কারণ, ক্রিস্টিয়ানো রোনালদো!

বিষয়টা খোলাসা করা যাক। যদিও জুভেন্টাস প্রথম লেগে হেরেছে, ফিরতি লেগে তারপরও বড় জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না ইতালিয়ান জায়ান্টরা এমন কথা বুক হাত দিয়ে বলতে পারবে না জুভদের বড় সমালোচকও। ধরা যাক, সেটাই ঘটল। সেক্ষেত্রে শেষ আটের ড্রতে রিয়ালের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে বড় নামটাই থাকবে জুভেন্টাস। লস ব্লাঙ্কোসদের জন্য যা বড় অস্বস্তির!

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, রিয়াল ড্রেসিংরুমের বেশিরভাগ খেলোয়াড়রই চান অসমাপ্ত কাজটা শেষ করুক অ্যাটলেটিকো। অর্থাৎ, জুভেন্টাসকে বিদায় করে দিক নগর প্রতিদ্বন্দ্বীরা। কারণ জুভরা যদি পরের রাউন্ডে উঠেই যায়, আর রিয়ালের মুখোমুখি হয়ে যায়, তাহলেই সমস্যা! বেশিরভাগ রিয়াল খেলোয়াড়রাই নাকি গত মৌসুমের সতীর্থ রোনালদোর বিপক্ষে খেলতে চান না।

আরেকটা কারণও আছে। রোনালদো যোগ দেয়ায় জুভেন্টাসের এবারের দলটা ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল, শক্তিশালী তো বটেই। সেই দলটাকে যদি অ্যাটলেটিকো বিদায় করে দেয় তাহলে মূল লাভটা রিয়ালেরই। এই জুভেন্টাসের কাছেই ২০১৪-১৫ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছিল রিয়াল। সেবার রিয়ালের ঘাতক ছিলেন তাদের ঘরের ছেলে আলভারো মোরাতা।

একইভাবে দীর্ঘ ৯ মৌসুম রিয়ালের ঘরের ছেলে হয়ে খেলেছেন রোনালদো। পুরনো সতীর্থদের দুর্বলতা, শক্তির জায়গা তার চেয়ে আর কেইবা ভালো জানবেন! সেখানেই ভয় রিয়ালের খেলোয়াড়দের। এতদিন যেটা নিয়ে ভাবতে হয়নি সেটাই হবে মাথা ব্যথার বিষয়। কীভাবে রোনালদোকে আটকাতে হয় সেটাই যে এতদিন ভাবতে হয়নি রিয়ালের খেলোয়াড়দের!

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাস সিলিন্ডার থেকে চকবাজারে অগ্নিকাণ্ড: সাঈদ খোকন

পরবর্তী

‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল অপসারণের কাজ শুরু’

পরবর্তী

‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল অপসারণের কাজ শুরু’

ওয়াকফ সম্পত্তির দখল নিতে গোলাগুলি, নিহত ২

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT