চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মতো উদযাপনে রিয়ালের ‘কাটা ঘায়ে নুনে’র ছিটা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়ে দিতে বসেছিলেন বেলজিয়ান ক্লাব ব্রুগের ফরোয়ার্ড ইমানুয়েল ভেনচুরা ডেনিস। শেষপর্যন্ত কোনরকমে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

খ্যাতনামা নয় এমন এক ক্লাবের কাছে পয়েন্ট হারানোর জ্বালা যেমন আছে, তেমনি রিয়াল সমর্থকেরা কষ্টে আছেন ডেনিসের উদযাপন দেখেও। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন হুবহু নকল করে সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের গায়ে যে জ্বালা বাড়িয়েছেন এ নাইজেরিয়ান!

রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে বোকা বানানো প্রথম গোলের পরও উদযাপন করতে পারেননি ডেনিস। কারণ ওই গোলের পর ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন রেফারি। গোল হবে কিনা এমন উদ্বেগের বশে শেষ পর্যন্ত আনন্দ করতেই ভুলে গিয়েছিলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

Banglabid

ম্যাচের ৩৯ মিনিটে আবারও সুযোগ পান ডেনিস। এবারও প্রতিপক্ষ গোলরক্ষককে বেশরকম ভাবে বোকা বানিয়ে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। গোল করেই ছুট গ্যালারির দিকে। রোনালদো যেভাবে গোলের পর উদযাপন করেন ঠিক সেভাবেই লাফিয়ে দুই হাত দুদিকে ছড়িয়ে উদযাপন করেছেন তিনি।

কেন রোনালদোর মতো এভাবে উদযাপন করলেন? ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন ডেনিস। তার ব্যাখ্যা শুনে থাকলে গায়ে আবারও জ্বালা দিতে পারে রিয়াল সমর্থকদের!

‘আমি ক্রিস্টিয়ানোকে পছন্দ করি, আমার কাছে তিনি বিশ্বের সেরা ফুটবলার।’

Reneta

‘ক্রিস্টিয়ানো যখন রিয়াল ছাড়লেন তখন আমার খুবই খারাপ লেগেছে। তাই তার মতো করে উদযাপন করে রিয়াল সমর্থকদের বুঝিয়ে দিতে চেয়েছি তারা যেন উপলব্ধি করতে পারে যে তারা কী হারিয়েছে!’

বার্নাব্যুতে গোল করতে পারলে নিজের গায়ে উল্কি আঁকাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন ডেনিস। এবার সেই প্রতিজ্ঞা পূরণের সুযোগ পেয়ে গেলেন। একটি নয়, পেয়েছেন জোড়া গোল। এই দুই গোলকে স্মরণীয় করে রাখতে জোড়া উল্কি আঁকাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন রিয়ালকে কাঁপানো নাইজেরিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT