চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জেস রুদ্রিগেজের গোলে রোমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
রোমার মাঠ স্ট্যাডিয়ো অলিম্পিকোতে প্রথমার্ধে প্রতিপক্ষের শক্ত রক্ষণব্যুহ ভাঙ্গতে না পারলেও দ্বিতীয়ার্ধে দলকে প্রথম এগিয়ে দেন রোনালদো।
প্রতিপক্ষের মাঠে গোল করতে না পারার ‘ব্যর্থতা’র জন্য রোনালদোর কাছে জবাব জানতে চাইলে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন থেকেই চলে গিয়েছিলেন পর্তুগিজ বিস্ময় তারকা।
বুধবারে রোমার বিপক্ষে ম্যাচটিতে রাউন্ড ১৬ এর প্রথম লেগে সিরি এ প্রতিপক্ষকে পরাস্ত করে জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের ৫৭ তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন রোনালদো। পরবর্তীতে বদলি হিসেবে নামা জেস রুদ্রিগেজ ৮৬ তম মিনিটে দলকে আরও একটি গোল এনে দেন।
প্রতিপক্ষের মাঠে রিয়ালের এই জয়ের ফলে দ্বিতীয় লেগে এগিয়ে যেতে হলে রোমাকে রিয়ালের মাঠে গিয়ে গড়তে হবে ইতিহাস।






