চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের স্বস্তির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই হারের ধাক্কা লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে সামলে উঠল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল স্প্যানিশ লা লিগায় জিরোনা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে ছিল।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে টানা ছয় ম্যাচে হারার বিস্বাদ স্মৃতি সঙ্গী করে নেমেছিল পালমাস। সেটি কাটিয়ে ওঠার মত খেলা উপহার দিতে পারেনি দলটি। বেনজেমা দারুণ সুযোগটি হাতছাড়া না করলে শুরুর তিন মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা।

লা লিগায় গোলখরায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ হাতছাড়ার দলে যোগ দিলে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এসময় সিআর সেভেনের একটি মাপা শট অবশ্য পোস্ট দুর্ভাগ্যেও কাটা পড়েছে। আবার হেডে সরাসরি গোলরক্ষকের গ্লাভসে বল তুলে দেয়ার দৃশ্যও অবতারণা করেছেন পর্তুগিজ তারকা।

Banglabid

সেখান থেকেই রিয়ালকে বের করে আনেন কাসেমিরো। স্বাগতিক দর্শকদের গোলের আনন্দে ভাসাতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার হেডেই গোল করেছেন। তাতে এগিয়ে থাকার স্বস্তিতেই বিরতিতে যেতে পারে রিয়াল।

মধ্যবিরতির পর ফিরে অবশ্য গোলের জন্য আর দীর্ঘ অপেক্ষার প্রয়োজন পড়েনি। ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

পরে কিছুক্ষণ রোনালদো-শো চলে। চলতি লিগা মৌসুমের শুরুর কয়েকটি ম্যাচে নিষিদ্ধ থাকার পর ফিরে ৭ ম্যাচে মাত্র একটি গোল পাওয়া রোনালদো জাল খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু নিজের ঘুম ভাঙাতে পারেননি! ৬৯ মিনিটে সহজ সুযোগটি দৃষ্টিকটুভাবে বাইরে মেরেছেন। ৭৮ মিনিটে অবশ্য দুর্ভাগ্য দীর্ঘ করেছে ক্রসবার।

Reneta

তবে উড়তে থাকা ইসকো ৭৪ মিনিটে আরেকবার অতিথিদের জালে বল জড়ালে সহজ জয়ই নির্ধারিত হয়। এই গোলটির উৎস আবার ঘুমিয়ে থাকা রোনালদোই। পরে আরেকটি প্রচেষ্টা পোস্টের অনেক বাইরে দিয়ে মেরেছেন সিআর সেভেন।

এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের তিনে থাকল রিয়াল। তাদের সমান পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদেরও, তবে গোল ব্যবধানে পিছিয়ে ডিয়েগো সিমিওনের দল। আর ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসি-ভালভার্দের বার্সেলোনা। সেখানে ২৭ পয়েন্টে দুই নম্বর অবস্থানটা আঁকড়ে রেখেছে ভ্যালেন্সিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়ালরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলায় বহু হতাহত

পরবর্তী

প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে কাজী আইটির বুটক্যাম্প

পরবর্তী
কাজী আইটি

প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে কাজী আইটির বুটক্যাম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ের জন্য প্রস্তুত জেইন মালিক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT