চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ইতিহাসের রাতে রিয়ালের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে একটি মাত্র সাফল্য লাগত। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন দুটি, সঙ্গে গ্যারেথ বেলের এক গোলে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ঘরের মাঠে গেটাফেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। কদিন আগে এস্পানিওলের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচে পয়েন্ট হারিয়েছিল লস ব্যাঙ্কোসরা।

এই জয়ে ২৭ ম্যাচে ৫৪ পয়েন্টে টেবিলের তিনেই থাকল মাদ্রিদ জায়ান্টরা। এক ম্যাচ করে কম খেলে দ্বিতীয় ও শীর্ষে থাকা অ্যাটলেটিকো আর বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৬১ এবং ৬৬। রোববার বাংলাদেশ সময় রাত ৯.১৫ মিনিটে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে জায়ান্ট দল দুটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে গেটাফে। তার আগেই বিবিসি আক্রমণ ত্রয়ীর কল্যাণে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যাওয়া গোলটি গ্যারেথ বেলের।

মধ্যবিরতির ঠিক আগ মুহূর্তে ইতিহাস গড়া গোলটি আদায় করেন রোনালদো। বেনজেমার ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন পর্তুগিজ অধিনায়ক। তাতে ২৮৬ ম্যাচে ৩০০ গোলের রেকর্ডে নাম উঠে যায়। মেসি বার্সেলোনার জার্সিতে তিনশ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ৩২৬ ম্যাচে।

দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটের সময় নাচো ফার্নান্দেজকে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ডে সাজঘরে ফেরেন মিডফিল্ডার লোইক রেমি। ২৫ মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

Reneta

পরে ৬৫ মিনিটে রিয়ালের নাচো অতিথিদের মোলিনাকে বাজেভাবে ফাউল করে পেনাল্টি উপহার দেন। ফ্রান্সিসকো পোর্টিল্লো স্পটকিকে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিলেন তখন। কিন্তু ৭৮ মিনিটে মার্সেলোর ক্রসে জালে বল জড়িয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন রোনালদো। চলতি লিগে এটি তার ১৬তম গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলরিয়ালরোনালদো
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT