চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ঘরে ‘হ্যারি কেন’ ঝড়ের হুঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আসার পর মরুভূমিতেও নতুন করে ঘাসের বৃদ্ধি ঘটেছে! সূর্যের আলোর পরিবর্তে যার আভার ঝলকানিতে আলোকিত হয়েছে মাদ্রিদ। সেই মাদ্রিদ-শেরিফ প্রিমিয়ার লিগের এক অহংকারী, নিখুঁত নবজাতক যুবকের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। নাম তার হ্যারি কেন। নিজের এলাকা রক্ষায় প্রস্তুত রোনালদোও।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ-টটেনহ্যাম ম্যাচ শুরুর আগে হ্যারি কেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের দিকে এভাবেই নজর রাখছেন।

হ্যারি কেন সেই যুবক যিনি রোনালদোর মত একই কায়দায় রেকর্ডগুলো ওলট-পালট করে যাচ্ছেন। গাণিতিক পরিসংখ্যান দিয়ে ইংলিশ তারকার প্রতিভা বিচারের প্রয়োজন খুব একটা নেই। ইপিএলের ইতিহাসে একই বয়সে পর্তুগিজের চেয়েও বেশি এগিয়ে ইংলিশম্যান। ২৪ বছর ২ মাস ১৯ দিন বয়সী টটেনহ্যামের নাম্বার টেন এখন পর্যন্ত ২৬৩ ম্যাচে গোল করেছেন ১৩৮টি। একই বয়সে প্রিমিয়ার লিগে রোনালদো করেছিলেন ১৪০ গোল। তবে পর্তুগিজ তারকাকে মাঠে নামতে হয়েছিল ৩৮০ ম্যাচে।



চলতি মৌসুমেও দুজনে ছুটছেন সমানে সমান। ২০১৭ সালে ৪৩ গোল করে এসেছে দুজনের থেকে। অবশ্য একই বয়সে পৌঁছে, ৮৪ গোল করতে ১২৪ ম্যাচ খেলেছেন কেন। সেখানে রোনালদোর খেলতে হয়েছিল ১৯৬ ম্যাচ। গড় গোলে দুজনের ব্যবধান, কেন ০.৬৮ এবং রোনালদো ০.৪৩।

নিজের সেরা ফর্ম নিয়েই মাদ্রিদে পা রেখেছেন কেন। তবে গত কয়েক বছরে দারুণ উন্নতি স্বত্ত্বেও রিয়ালের বিপক্ষে তাদের ফর্মটা নিম্নমুখী।

কেনের মত ২৪ বছর বয়সেই রোনালদো যখন স্পেনে এসেছিলেন (ম্যানইউর হয়ে ম্যাচ খেলতে) তখন তিনি বিশ্বের সেরা ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণে তুঙ্গে ছিলেন। যার মধ্যে লস ব্ল্যাঙ্কোসরাও অন্তর্ভুক্ত ছিল। এখন কেনও কিন্তু তাই। মুখোমুখি হয়ে একে অপরের দিকে না তাকালেও রোনালদো এবং কেন দুটি আলাদা যুদ্ধের লড়াই করছেন যা আসলে একই। কেননা কেনের প্রতি ভালোভাবেই দৃষ্টি রেখেছে রিয়াল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোহ্যারি কেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতে সাউথ আফ্রিকার ‘পরীক্ষা-নিরীক্ষা’র দল

পরবর্তী

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন

পরবর্তী

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন

নিখোঁজ শিশুর উদ্ধারে ধানমন্ডি এলাকায় উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোবায় নিখোঁজ শিশু উদ্ধারে ঢাকা ওয়াসার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT