চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর অনুপস্থিতিতে দর্শক খরায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ছাড়ার আগ থেকেই অনেকের অনুমান ছিল রোনালদোর অনুপস্থিতিতে বাজার ও দর্শক ভাণ্ডারে টান পড়তে পারে। অনুমান মত সিআর সেভেনকে ছাড়া প্রথম ম্যাচেই সেটা টের পেল রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে অর্ধপূর্ণ সান্টিয়াগো বার্নাব্যুর গ্যালারি দেখল বিশ্ব।

গেটাফের বিরুদ্ধে গ্যারেথ বেল ও দানি কারভাহালের গোলে সহজ জয় পেয়েছে রিয়াল। তবে রোনালদোহীন ম্যাচে ঘরের মাঠে দর্শকের কমতি লস ব্লাঙ্কোসদের সুস্পষ্ট একটি বার্তাই দিয়েছে।

রিয়াল-গেটাফে ম্যাচে বার্নাব্যুতে উপস্থিত ছিলেন ৪৮ হাজার ৪৬৬জন দর্শক। অথচ রিয়ালের অনুশীলন দেখতেই প্রায় এই পরিমাণ দর্শক মাঠে আসেন।

গত ১০ বছরের মধ্যে ঘরের মাঠে রিয়ালের সর্বনিম্ন দর্শক উপস্থিতি এটি। সর্বশেষ এত কম দর্শকের সামনে রিয়াল খেলেছিলে ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা পাঁচ ম্যাচে হারের ঠিক পরের ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। যে হারের মধ্যে ছিল বার্সেলোনার বিরুদ্ধে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়াও। যদিও শেষ পর্যন্ত লিগে দ্বিতীয় হয়েছিল রিয়াল।

সেই হারের পরই টান্সফার ফি’র রেকর্ড গড়ে রোনালদোকে দলে টানে রিয়াল। ২০০৯ সালের জুনে মাদ্রিদে আসার পর টানা ৯ মৌসুম খেলে এবারই ইতালিতে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা। এই সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও মাত্র দুইবার লা লিগা শিরোপা জিততে পারেন তিনি।

রোনালদো ইতালিতে যাওয়ার পর প্রথম ম্যাচে মাঠে দর্শক টানতে ব্যর্থ হল রিয়াল। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর ছায়া স্টেডিয়ামের খালি আসনগুলোর ওপর খুব বড় করেই ফেলেছিল।

Reneta

রোনালদোর বিকল্প এখনো যোগাড় করতে পারেনি রিয়াল। ক্লাবের হয়ে সাড়ে চারশ’র বেশি গোল করা তারকার বিকল্প ঠিক করাটাও সহজ নয়। যদিও চেষ্টার কোনো ত্রুটি রাখছে না স্প্যানিশ জায়ান্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT