চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ভুলিয়ে রিয়ালকে জেতালেন বেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা সুপারকাপের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে মৌসুমের প্রথম ম্যাচেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের পক্ষে গোল করেন গ্যারেথ বেল ও দানি কারভাহাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই তিন পয়েন্ট অর্জন করল হুলেন লোপেতেগির দল।

উয়েফা সুপারকাপে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার। তার উপর আগের রাতে জয় দিয়ে মৌসুম শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সব মিলিয়ে বেশ চাপেই ছিল রিয়াল।

এমন ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলার চেষ্টা চালায় রিয়াল। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল তাদের সামনে। মার্সেলোর একটি ক্রস থেকে বেল হেডও করেছিলেন। দুর্ভাগ্যবশত বলটি গোলপোস্টে লেগে সাইড লাইনের বাইরে চলে যায়। সুযোগটি নষ্ট করলেও দ্বিতীয় সুযোগটি নষ্ট হতে দেয়নি রিয়াল।

বেলের সুযোগ মিস করার ৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন দানি কারভাহাল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে গোলকিপারের মাথায় উপর দিয়ে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে নেমে রিয়াল আবারো গোলের দেখা পায়। ৫১ মিনিটের মাথায় অ্যাসেনসিও’র বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান বেল।

দ্বিতীয় গোলের পর থেকেই গেটাফে কিছুটা চড়াও হয়ে খেলতে থাকে। সেকারণে মাদ্রিদের প্রতিটি আক্রমণের ছক কোনো না কোনো উপায়ে ফাউল করে নষ্ট করে দিচ্ছিল তারা। গেটাফে পুরো খেলায় ২৮টি ফাউল করে। দলের ১১ জনের মধ্যে ৭জনই হলুদ কার্ড দেখেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোবিহীন রিয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT