চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ‘থেকে যেতে’ বলছেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
স্পোর্টস
A A
জিদান কী পারবেন রোনালদোকে ফেরাতে?

জিদান কী পারবেন রোনালদোকে ফেরাতে?

রোনালদো রিয়ালে থাকবেন কি না এই প্রশ্ন যখন চাউর হচ্ছে, তখন জিনেদিন জিদান অনুরোধের বাঁশি বাজিয়ে দিলেন। প্রিয় শিষ্যকে লস ব্লাঙ্কোস শিবিরে থেকে যেতে বলছেন তিনি।

জাতীয় দলের হয়ে কনফেডারেশন কাপ খেলতে এখন রাশিয়ায় আছেন রোনালদো। রোববার মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। সেখানেই শিষ্যের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন জিদান। অনুরোধ জানিয়েছেন রিয়ালে থেকে যাওয়ার।

কর ফাঁকির মামলায় স্প্যানিশ আদালতে রোনালদোর নামে মামলা চলছে। অঙ্কটা প্রায় ১ কোটি ৪৭ লাখ ইউরোর। এমন সংকটময় অবস্থায় বিশ্বসেরা ফুটবলারের পাশে আইনি সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়নি রিয়াল। আর এতেই খেপেছেন সিআর সেভেন। ঘোষণা দিয়েছেন এই গ্রীষ্মেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার।

কিন্তু নিজেদের সোনার ডিম পাড়া হাঁসকে কোন ভাবেই ছাড়তে রাজি নয় রিয়াল কর্তৃপক্ষ। ক্লাবের এও জানা যদি রোনালদো কোনো কারণে একবার মনস্থির করেন ক্লাব ছাড়ার তবে তাকে আটকে রাখা সম্ভব নয়। এই অবস্থায় কোচ জিদানকেই প্রধান ভরসা মানছে ক্লাব।

প্রিয় শিষ্যকে বুঝিয়ে ক্লাবে ফেরানোর দায়িত্বটা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি। রোনালদোকে ফোন করেছেন, বুঝিয়েছেন। আলোচনার ফলাফলটা কী হয়েছে তা না জানা গেলেও পর্তুগিজ তারকাকে যে ক্লাবে ফিরে আসার অনুরোধ করেছেন তা জানা গেছে। প্রয়োজনে কনফেডারেশন কাপের পর একসঙ্গে বসতে চান দুজন।

শুধু জিদানই নন, রোনালদোর সঙ্গে কথা বলেছেন ক্লাব সতীর্থ সার্জিও রামোসও। কিন্তু যে পরিমাণ কর ফাঁকির অভিযোগ বিশ্বসেরা ফুটবলারের ঘাড়ে ঝুলছে তা যদি প্রমাণিত হয় তবে বড় ধরনের বিপদই অপেক্ষা করছে রোনালদোর জন্য। সেক্ষেত্রে চাইলেও সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা হবে না সিআর সেভেনের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

পরবর্তী

হুমকি না থাকলেও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সতর্ক থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

হুমকি না থাকলেও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই সতর্ক থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুমরাহর পায়ের ভুল, ফখরের শতকের ফুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT