চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে টপকে দ্রুততম গোলের সেঞ্চুরি মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি হতে দরকার ছিল মাত্র দুই গোল। কিন্তু প্রতিপক্ষ বিচার করে অনেকেই ধরেই নিয়েছিলেন আরো সময় অপেক্ষা করতে হবে মেসিকে। তবে সব অনুমান উপেক্ষা করে চেলসির বিপক্ষে জোড়া গোল করেই সেঞ্চুরি পূরণ করেন এলএম টেন। সেই সঙ্গে সবচেয়ে কম ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন বার্সেলোনা যুবরাজ।

মেসির জোড়া গোলে শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে কাতালানরা। চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজের প্রথম লেগে ১-১ গোলে ড্র করে দুদল।

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরিতে মেসি টপকে গেলেন তার তীব্র প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। মেসির যেখানে ১০০ গোল করতে লাগল ১২৩ ম্যাচ সেখানে রোনালদোর লেগেছিল ১৩৭ ম্যাচ। শুধু তাই নয়, ১০০ গোল করার দৌড়ে রোনালদোর থেকে ১ হাজার ৭শ ৫৮ মিনিট কম খেলেছেন মেসি। রোনালদো যেখানে ১০০ গোল করতে শট করেছেন ৭৯০টি, মেসি সেখানে শট নিয়েছেন ৫২৪টি।

শত গোলের ভেতর সবচেয়ে বেশি ৯টি গোল করেছেন আর্সেনালের বিপক্ষে। অন্যদিকে এসি মিলান এবং সেল্টিকের বিপক্ষে করেছেন ৮টি করে গোল। এছাড়া এক ক্লাবের হয়েও দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোল করেছিলেন রোনালদো।

গোলের সেঞ্চুরির দিনে আরো একটি নজির গড়েছেন মেসি। ক্যারিয়ারের দ্রুততম গোলটিও এদিন করেছেন তিনি। ম্যাচের মাত্র ২ মিনিট আট সেকেন্ডের সময় গোলটি করেন মেসি। এর আগে ক্যারিয়ারে ৬০১টি গোল থাকলেও এত দ্রুত জাল খুঁজে পাননি আর্জেন্টাইন তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমেসিলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পরিকল্পনামন্ত্রীর মা মারা গেছেন

পরবর্তী

শ্রমিকদের শিক্ষা বঞ্চিত শিশুদের ব্যতিক্রমী পোড়ামাটির স্কুল

পরবর্তী

শ্রমিকদের শিক্ষা বঞ্চিত শিশুদের ব্যতিক্রমী পোড়ামাটির স্কুল

২৩ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য

সর্বশেষ

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT