চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে টপকে দশকসেরা মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল থেকে অবসরে গেলে মাঠের দ্বৈরথে হয়ত ইতি ঘটবে। কিন্তু তাদের দুজনের মধ্যে তুলনা কখনও শেষ হওয়ার নয়। কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এই আলোচনা চায়ের কাপে ঝড় তুলবে দশক, শতক পেরিয়ে সহস্রাব্দ পর্যন্ত! তবে আইএফএফএইচএস আপাতত টেনে দিলো একটা উপসংহার, তাদের জরিপে সিআর সেভেনকে টপকে দশকসেরা এলএম টেন।

আইএফএফএইচএস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিকস, ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের তথ্য রাখা-বিশ্লেষণের এই আন্তর্জাতিক সংস্থাটির জরিপে রোনালদোকে টপকে মেসি ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে, তথা গত দশকের সেরা নির্বাচিত হয়েছেন।

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা দশকসেরা হয়েছেন, বিশ্বের অন্য সেরাদের মধ্যে রোনালদো তালিকার দুইয়ে। ১০ জনের যে সেরার তালিকা করেছে আইএফএফএইচএস, তাতে যথাক্রমে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার জুনিয়র, সার্জিও রামোস, ম্যানুয়েল নয়্যার, রবার্ট লেভান্ডোভস্কি, জিয়ানলুইজি বুফন, জ্লাতান ইব্রাহিমোভিচ ও লুকা মদ্রিচ।

রোনালদো গত দশকে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। একই সময়ের মধ্যে মেসিও সমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, করেছেন গোলের পর গোল, সঙ্গে বার্সেলোনা পেয়েছে অসংখ্য ট্রফি জয়ের সাফল্য। রেকর্ড ছয়বারের বর্ষসেরা তো হয়েছেনই বার্সার আর্জেন্টাইন মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনানেইমারপর্তুগালমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT