চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়তে ‘রিলিজ ক্লজ’ কমাল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছাড়ার জন্য রোনালদো যেমন প্রস্তুতি নিচ্ছেন। তেমনি রিয়ালও প্রস্তুতি নিচ্ছে তাকে ছেড়ে দিতে। বিশ্বকাপের আগে পর্তুগালের বিভিন্ন পত্রিকা রোনালদোর দলবদল নিয়ে খবর দেয় রোনালদো যেমন রিয়াল ছাড়তে চাইছেন, রিয়ালও তাকে ছাড়ার জন্য তৈরি।

তার এজেন্ট হোর্হে মেন্ডিজের সঙ্গে রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ আলোচনায়ও বসেছিলেন খবর শোনা যায়। তবে আলোচনা তেমন ইতিবাচক হয়নি।

দুই পক্ষের মধ্য যত বাধা-বিপত্তি তা শুধু অর্থ নিয়ে। রিয়ালে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত এবং তার ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো। এই রিলিজ ক্লজ নিয়েই মাথাব্যথা ছিল রিয়ালের।

এজন্য রোনালদোকে নির্ভরযোগ্য ক্রেতাও ‘খুঁজতে’ বলেছিল লস ব্লাঙ্কোসরা। শুক্রবারের খবর, রেনালদোর ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে ‘কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো’ করেছে।

রিলিজ ক্লজ কমানোর খবর দিয়ে স্প্যানিশ দৈনিক ‘ওকে দারিও’ জানাচ্ছে, এর ফলে রোনালদোকে বিক্রি করতে রিয়ালের যেমন সহজ হবে, তেমনি রোনালদোরও ক্লাব ছাড়া সহজ হবে। এজেন্ট হোর্হে মেন্ডিজের তদবিরেই রোনালদোর রিলিজ ক্লজ কমাতে রাজি হয়েছে। বলে দারিও।

পত্রিকাটির আরও দাবি, সিআর সেভেনকে কেনার জন্য ম্যানসিটি, আর্সেনাল, চেলসি ও এসি মিলান দৌড়ে আছে। আর এই প্রস্তাব চ্যাম্পিয়ন লিগ ফাইনালের আগেই পেয়েছেন পর্তুগিজ তারকা।

তবে দারিও এই খবর নাকচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রোনালদোর রিলিজ ক্লজ ১০০০ মিলিয়ন ইউরোই আছে।

রিয়াল মাদ্রিদকে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পরও রোনালদো ক্লাবে থাকার ব্যাপারে কোনও নিশ্চিত সিদ্ধান্ত জানাননি। তার রিয়াল ছাড়ার কারণ সম্পূর্ণ আর্থিক। কারণ বার্সেলোনায় লিওনেল মেসি যা পান বা পিএসজিতে নেইমার যা পান, রোনালদো সেটা পান না। প্রতিবছর বোনাস দেয়ার কথা ছিল রিয়াল কোনওবারই সেটা দেয়নি। রোনালদোর অভিযোগ, রিয়াল আর্থিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এটাকে ‘প্রতারণা’ হিসাবেও দেখছেন সিআর সেভেন।

গত বছর রিয়াল ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর ‘মার্কা’ জানিয়েছিল, সম্ভাব্য নতুন চুক্তিতে রোনালদোর পারিশ্রমিক বাড়ানোর কথা দিয়েছেন পেরেজ। এটাও শোনা গিয়েছিল, পর্তুগিজ তারকার পারিশ্রমিক বাড়িয়ে বছরে ৩ কোটি ইউরো করার প্রস্তাব দিয়েছেন রিয়াল সভাপতি। কিন্তু গত সেপ্টেম্বরে রোনালদোর পারফরম্যান্স পড়তির দিকে নেমে গেলে তিনি ‘ইউ টার্ন’ করেন।

জানুয়ারিতে আবার ফর্ম ফিরে পেতে শুরু করলে রোনালদোর নতুন চুক্তি নিয়ে সরব হয় রিয়াল। তাতে বার্ষিক আড়াই কোটি ইউরো পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা মিলিয়ে অঙ্কটা ৩ কোটি টপকে যেত। কিন্তু প্রস্তাবটা পছন্দ হয়নি রোনালদোর। পরে চুক্তি বাড়ানোর বিষয়টি মৌসুমের শেষ পর্যন্ত তুলে রাখার অনুরোধ করেন। এই সময়ে রিয়াল আবার নেইমারকে কেনার চেষ্টা চালায়।

তখন এএস জানায় বৈঠকে রোনালদোকে সব মিলিয়ে বছরে ৩ কোটি ইউরো পারিশ্রমিকের চুক্তিপত্র দেয়ার প্রস্তাব করেছিল রিয়াল। কিন্তু তা কাজে আসেনি।

আর মার্কা জানায়, এই প্রস্তাব রোনালদোর পছন্দ হয়নি, যেটা তিনি আশা করেছিলেন। এরমধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগে কিয়েভের ফাইনাল জেতার পর মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়ে ক্লাব কর্মকর্তাদের খেপিয়ে তুলেছেন রোনালদো।

মাঠের বাইরে তাকে নিয়ে যে আলোচনাই হোক না কেন, মাঠে নিজের মেজাজেই আছেন রোনালদো। বিশ্বকাপে গ্রুপপর্বের দুই ম্যাচে চার গোল করে ‘গোল্ডেন বুটের’ দৌঁড়ে আছেন তিনি। তার দলও কোয়ার্টার ফাইনালে উঠেছে। নকআউটপর্বে শনিবার তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮রিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারুকলার বকুলতলায় বর্ষা উৎসব

পরবর্তী

তৃতীয় সপ্তাহে ৫৬ সিনেমা হলে ‘পাঙ্কু জামাই’

পরবর্তী

তৃতীয় সপ্তাহে ৫৬ সিনেমা হলে ‘পাঙ্কু জামাই’

শিক্ষক

প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT