চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদিনহোকে নিয়ে প্যারাগুয়েতে আইনজীবীর দর-কষাকষি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো ও তার ভাইকে মুক্ত করতে প্যারাগুয়ে সরকারি কৌসুলিদের সঙ্গে দর-কষাকষি শুরু করেছে তাদের আইনজীবীরা। জাল পাসপোর্ট ও ভেজাল কাগজ নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে গত মার্চ থেকে কারাগারে আছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি।

মার্চে গ্রেপ্তারের ৩২ দিন পর রোনালদিনহো ও তার ভাই রবের্তো অ্যাসিসকে উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত সেখানেই আছেন দুজনে। তার আগে প্যারাগুয়ের রাজধানী আসুনশিওনের এক পাঁচ তারকা হোটেলে নজরবন্দী ছিলেন তারা। সেখানে খরচ বাবদ দুজনকে জনপ্রতি ৮ লাখ ডলার করে জামিনও বেধে দিয়েছেন প্যারাগুয়ে আদালত।

গত সপ্তাহ থেকে রোনালদিনহোদের জামিনের খরচের পরিমাণ কমানোর জন্য চেষ্টা করে চলেছেন আইনজীবীরা, এমন জানিয়েছে ইএসপিএন এফসি। সূত্রের বরাতে তারা লিখেছে, মামলার ৯০ শতাংশ অভিযোগ তুলে নেয়ার বন্দোবস্ত এরইমধ্যে হয়ে গেছে।

দর-কষাকষির মাধ্যমে জাল পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশ ও আইন ভাঙার জন্য জরিমানাকে ২০ ও ৫০ হাজার ডলারে নামিয়ে আনার চেষ্টা চলছে। অবশ্য অতীতে রোনালদিনহোর ভাইয়ের প্যারাগুয়েতে অপরাধের রেকর্ড থাকলেও ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি তা থেকে মুক্ত। রবের্তোকে নিয়েই যা একটু সমস্যা হচ্ছে আইনজীবীদের।

চুক্তির শর্ত অনুযায়ী ব্রাজিলে ফিরতে পারলেও দুই ভাইকেই প্যারাগুয়ে আদালত থেকে বেধে দেয়া নিয়মে চলতে হবে। চুক্তি মেনে চললে দেরিতে হলেও সাবেক ক্লাব বার্সেলোনা ভ্রমণে যেতে পারবেন বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাগুয়েব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT