চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজি জয়তীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তার দাবি জামায়াতি ষড়যন্ত্র

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১০:২৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ নারী সংবাদ পাঠিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আদাবর থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রোজি জয়তীসহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ভাংচুর ও লুটপাটের মামলা করেছে এক টেইলার্স মালিক। তবে রোজি দাবি করেছে সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচন না মেনে জামায়াতের নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী মামলা করায় জামায়াত শিবির ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে এ মামলা করেছে।পুলিশ মামলার কথা স্বীকার করে জানিয়েছে তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পের ৩ নাম্বার রোডের টেইলার্স মালিক রুবিয়া ইয়াসমিন নিজেই মামলার বাদি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: আমার টেইলার্সের একজন মহিলাকর্মীকে মারধরের ঘটনায় তিনি সোচ্চার হলে স্থানীয় মহিলা লীগের কর্মীরা তাকে মারধর করে। এর জের ধরে আমার স্বামীর সঙ্গে তাদের এক কর্মী পরকীয়ায় জড়ায়।শুরু হয় আমার সংসারে অশান্তি।চলতি মাসের দুই তারিখে মহিলা লীগের কর্মীরা আমার টেইলার্সে হামলা করে, আমায় মারধর করে এবং দোকান লুটপাট করে।

তবে রুবিয়া ইয়াসমিনের কথার সঙ্গে আদাবর থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রোজি জয়তীর কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় নি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি অনেক বছর ধরেই রাজনীতি করছি, আমার এলাকার লোকজন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এই রকম চাঁদাবাজি, লুটের কথা বলতে পারবে না। আমার নামে যে মামলা হয়েছে তার তদন্ত পুলিশ করছে, তারা তদন্ত করে বের করুক কে দোষী। এরপর আমি আইনি ব্যবস্থায় যাবো, মানহানির মামলা করব।

মামলার বাদি রুবিয়া ইয়াসমিন আরো বলেন: বর্তমানে তিনি টেইলার্স খুলতে পারছেন না ও বাড়িতে থাকতে পারছেন না, মহিলা লীগের কর্মীরা তাকে মারার হুমকি দিচ্ছে।

রুবিয়াকে মারার হুমকি দেওয়া হচ্ছে জানতে চাইলে রোজি বলেন: এলাকায় আমাকেও সবাই চিনে রুবিয়াকেও  সবাই চেনে। রুবিয়ার এখন পর্যন্ত তিনটি বিয়ে হয়েছে, তার টেইলার্সের কর্মীর ঝামেলার মূল বিষয় ছিল পরকীয়া, এসব ঝামেলা পুলিশের কাছে যাওয়ার আগে আমরা এলাকা থেকে সমঝোতা করতে চেয়েছিলাম। এক পর্যায়ে তার সঙ্গে আমার কর্মীদের বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে সে আমি তার বাসার মালিককে জানাই যে রুবিয়াকে বাসা ছেড়ে দিতে বলেন।

টেইলার্স মালিক রুবিয়া ইয়াসমিনের সঙ্গে এমন কি ঘটেছিল যার কারণে মামলা সম্মুখীন হতে হয়েছে এমন প্রশ্নের জবাবে রোজি জয়তী চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি আওয়ামী রাজনীতির পাশাপাশি এলাকার জণগণের উন্নয়ন করার লক্ষ্যে এলাকার ২৯, ৩০, ৩২ তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহন করি। যদিও আমি নির্বাচিত হতে পারি নি, যিনি নির্বাচিত হন তিনি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদীর আপন ছোটভাই ও জায়ের এর শ্যালকের বউ কাওসার জাহান।

আমি কাউন্সিলর নির্বাচনের রায় না মেনে তার নামে নির্বাচনী মামলা করি। এখান থেকেই মূলত আমার সঙ্গে কাওসার জাহানের দ্বন্দ্ব শুরু।এই টেইলার্স মালিক কাওসার জাহানের কর্মী, তারা জামায়াতের একচ্ছত্র আধিপত্য শুরু করেছে এলাকায়, তাদের সকল প্রকার সাহায্য করছে আদাবরের ৩০ নম্বর ওয়ার্ডের হাসু কমিশনার।

মামলার বাদি রুবিয়া ইয়াসমিন অভিযোগ করে বলেন, আদাবর থানা আমার মামলা নেয়নি, থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা আমাকে তাদের সঙ্গে আপোস করে মীমাংসা করতে বলে। এক পর্যায়ে আমি কোটে রোজি সহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ভাংচুর ও লুটপাটের মামলা করি।

পরে কোট তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আদাবর থানা পুলিশ তিনজন কে গ্রেফতার করে। কিন্তু গভীর রাতে পুলিশ আসামীদেরে ছেড়ে দেয়।

তবে মামলার বাদি রুবিয়ার কথা অস্বীকার করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শাহিনূর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: মামলার কোনো আসামীকে গ্রেফতারই করা হয়নি, আর ছেড়ে দেওয়াতো পরের কথা। মামলা হয়েছে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা লোপ পাচ্ছে: ঢাবি উপাচার্য

পরবর্তী

রাতভর হত্যার প্রস্তুতি চললেও ঘুমিয়ে ছিল সেনা সদর

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের রাজনৈতিক নেতা, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতভর হত্যার প্রস্তুতি চললেও ঘুমিয়ে ছিল সেনা সদর

সাকিবের স্ত্রী ও পরিবারের সদস্যরা একসাথে খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির বিকৃত বর্ণনা, সাকিবের স্ত্রীর কড়া জবাব

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT