চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজায় ডায়াবেটিস রোগীদের নিতে হবে বাড়তি সতর্কতা

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১০:১৬ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৭
স্বাস্থ্য
A A
রোজায় ডায়াবেটিস রোগীদের বাড়তি সতর্কতা নিতে হবে

রোজায় ডায়াবেটিস রোগীদের বাড়তি সতর্কতা নিতে হবে

রমজান মাসে রোজা রাখতে গেলে একটু বাড়তি সতর্ক তো সবাইকেই থাকতে হয়। কারণ সময়ের হিসেবে তা অনেক বেশি। আর তা যদি হয় ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে তবে তার জন্য সতর্কতা আরও বেশি দরকার। তাই রোজায় ডায়াবেটিস রোগীদের জন্য কিছু ডাক্তারী পরামর্শ—

  • যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি রোজা রাখতে চায়, তবে তাদেরকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। কারণ, তখন তাদের ঔষধ সিডিউল পরিবর্তন হবে। অন্যদিকে যারা ইনসুলিন নেন, তাদের তিনবেলা ইনসুলিনের পরিবর্তে হয়তো এক/দুই বেলার ডোজ দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে অল্প ডোজেই যেন তা বেশি সময় কার্যকর হয়, এভাবেই ডোজ দেওয়া হবে।
  • রোজায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রধান সতর্কতা ব্লাডে সুগারের লেভেল কমা/বাড়া। যাকে বলে হাইপোগ্লাসোমিয়া এবং হাইপারগ্লাসোমিয়া। দুইটি বিষয়ই তাদের জন্য বিপজ্জনক। তাই অন্য সময়ের চেয়ে রোজায় তাদের চেকআপটা আরও বেশি করাতে হবে।
  • ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্লাডসুগার ৩.৩ মিলিমোল–এর কম হলে এবং ১৬–এর বেশি হলে সে আর রোজা রাখতে পারবে না। কারণ, হাইপোগ্লাসোমিয়া এবং হাইপারগ্লাসোমিয়া দুটিই তার জন্য ক্ষতিকর।
  • রোজায় ডায়াবেটিস রোগীরা সেহরীতে একেবারে শেষ সময়ে খাবেন। তাহলে জ্বালানীটা বেশি সময় ধরে কাজ করবে। এছাড়া যে সব খাবার অনেক দেরিতে হজম হয় (যেমন: ভাত, ডাল ইত্যাদি) সেগুলো খাবেন।
  • সেহরীর কিছু সময় পর যদি দেখেন ব্লাড সুগার ৩.৯–এ আছে, তখন বুঝতে হবে দিনে তা আরও কমবে। তাই তার রোজা আর চালিয়ে নেওয়া ঠিক হবে না।
  • রোজায় সাধারণত ব্লাডে সুগার কমে, কিন্তু অনেক সময় তা বেড়েও যেতে পারে। আর বেড়ে গেলে ডায়াবেটিস রোগী মারাও যেতে পারেন। আমাদের লিভারে সাধারণত কিছু সুগার জমা থাকে। সময় মতো না খেলে তা ভেঙ্গে শরীরে শক্তি দিতে থাকে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ভাঙ্গনটা হয় অনেক বেশি। তাই সুগারের পরিমাণ বেড়ে তার মৃত্যুও হতে পারে।
  • ডায়াবেটিসের কারণে যাদের কিডনি, হার্টের অসুখ, চোখের সমস্যাসহ আরও অনেক রোগ আছে তাদের কোনো ভাবেই রোজা রাখা যাবে না।

পরামর্শ ‍দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আল্লাহর কাছে রোজাদারের মর্যাদা

পরবর্তী

রমজানে মুখে দুর্গন্ধ!

পরবর্তী
মুখে দুর্গন্ধ!

রমজানে মুখে দুর্গন্ধ!

রমজানের

রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT