চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগীদের অপ্রয়োজনে প্যাথলজিতে পাঠাবেন না: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ। তিনি বলেন, অনেক রোগীর চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ নেই। চিকিৎসার নামে অনেক রোগী হয়রানির শিকার হয়ে থাকেন।

রাষ্ট্রপতি শনিবার বিকেলে নগরীর একটি হোটেলে বাংলাদেশ চিকিৎসক সমিতি (এপিবি) আয়োজিত ২৯তম বার্ষিক সাধারণ সভা এবং আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাষ্ট্রপতি চিকিৎসা পেশাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে রোগীর সক্ষমতা বিবেচনায় রাখতে যথাযথ স্বাস্থ্য সেবা ও পেশার মান নিশ্চিত করতে  চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক রোগী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের অপ্রয়োজনীয় টেস্টের ব্যয়ভার বহন করতে সক্ষম নন।

Banglabid

ভুল চিকিৎসার ব্যাপারে রাষ্ট্রপতি বলেন, ভুল চিকিৎসায় চিকিৎসকের এবং সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের ভুল চিকিৎসার ব্যাপারে সর্তক হতে হবে। চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ দিন দিন আধুনিকায়ন হচ্ছে। তিনি সর্বশেষ প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে নিজেকে আরো বেশি জ্ঞানী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

তিনি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের উদ্যোগের উল্লেখ করে আগামী দিনগুলোতে জনগণের জন্য কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টা সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, একজন রোগী হলেন হাসপাতালের অতিথি। এ জন্য রোগীদের বিশেষ যত্ম নিতে হবে, যেন কেউ আপনার আচরণে কষ্ট না পায়। তিনি সুনির্দিষ্টভাবে রোগীদের উত্তম সেবা প্রদানের মনোভাব নিয়ে পেশাদারিত্ব দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Reneta

রাষ্ট্রপতি অনুষ্ঠানে চিকিৎসা সেবায় অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অধ্যাপক ডা. খাজা নিজাম উদ্দিন (মেডিসিন) এবং অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশিকে (নিউরো-মেডিসিন) স্বর্ণ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপ কনক কান্তি বড়ুয়া, এপিবি সভাপতি অধ্যাপক এম আজিজুল কাহ্হার, এপিবি মহাসচিব ডা, এসএম মোস্তফা জামান এবং সহ-সভাপতি ডা. রফিকুল আলম বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

৫৭ বছর পর বাংলাদেশী হলেন লুসি হেলেন

পরবর্তী

ধর্ষণ কি অপ্রতিরোধ্য মহামারী?

পরবর্তী

ধর্ষণ কি অপ্রতিরোধ্য মহামারী?

মে মাসে ছাত্রলীগের সম্মেলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT