রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে গােলের ডাবল সেঞ্চুরি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে জোড়া গােল করে এই মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন।
পর্তুগীজ তারকার দুই গােলে ভ্যালেন্সিয়াকে ৩-২ গােলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে রয়েছে রিয়াল। ৩৭ ম্যাচে বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট কম গ্যালাকটিকোদের। তাই লিগের শেষ ম্যাচ উভয় দলের জন্যই ফাইনাল।
রোনালদো ২০০ গোলের কোটা স্পর্শ করতে ম্যাচ খেলেছেন মাত্র ১৭১টি। ঘরের মাঠে তার গােলসংখ্যা এখন ২০১। ম্যাচ প্রতি গােল করার গড় ১ দশমিক ১৬।
বার্নাব্যুতে অভিষেক ম্যাচেই গােল করেছিলেন রােনালদো। ২০০৯ সালে সেই ম্যাচে দেবোরতিভো লা করুনার বিপক্ষে পেনাল্টি থেকে স্কাের করেছিলেন সাবেক ম্যানইউ তারকা।
রোনালদোর বার্নাব্যুতে করা ২০০ গােলের ১৪৯টি লা লিগায়, ৪০টি চ্যাম্পিয়ন্স লিগে, কোপা ডেল রে’তে ১০টি এবং স্প্যানিশ সুপার কাপে করেন একটি গোল।








