চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৯, মে ২০২১
বাংলাদেশ
A A
একজন ব্যক্তি বন্দি বাসের জানালার কাছে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখা হয় গত সোমবার। অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে গেলেও, চিকিৎসার ব্যবস্থা না করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ পরদিন সকালে তাকে আদালতে নেয় এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এই পুরো ঘটনায় আমরা যারপরনাই ক্ষুব্ধ হয়েছি।

বিবৃতিতে বলা হয়, রোজিনা ইসলামের ‘অপরাধ’, তিনি ব্রিটিশ আমলের দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩ ভঙ্গ করে, অনুমতি ছাড়া, দাপ্তরিক তথ্য সংগ্রহ করেছেন। অন্যদিকে বাংলাদেশে রয়েছে তথ্য অধিকার আইন ২০০৯। এই আইন অনুসারে এসব দাপ্তরিক তথ্য পাবার অধিকার কেবল সাংবাদিকের কেন, যেকোনো নাগরিকেরই রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, মন্ত্রণালয় অধুনা আইনের পরিবর্তে ঔপনিবেশিক আইনকে প্রণিধানযোগ্য ভাবছে। এই আইনকে সাক্ষী মেনে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা লিখিত হয়েছে। সরকার ও তার আমলাতন্ত্র গণতান্ত্রিক মানসকিতা ছুঁড়ে ফেলে ঔপনিবেশিক মানসিকতাকে শিরোধার্য করেছে।

শিক্ষকরা বলেন, আমরা জানি ও বুঝি রোজিনা ইসলামের মূল ‘অপরাধ’ ভিন্ন। তিনি চলমান অতিমারির মধ্যে ধারাবাহিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করেছেন। তাই তাকে ‘বাগে পেয়ে’ ‘শাস্তি’ দিচ্ছে উন্মোচিত মুখের ঐক্যবদ্ধ দল। এক্ষেত্রে রাজনৈতিক নির্বাহী ও আমলাতন্ত্রের মধ্যে ঐক্য লক্ষ করা যাচ্ছে। কারণ স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতিতেও উভয় পক্ষের যোগসাজশ রয়েছে। রোজিনার প্রতিবেদনে তাই উঠে এসেছে।

শিক্ষকরা মনে করেন, রোজিনা কোনো অপরাধ করেননি। অপরাধ কারা করেছে রোজিনা তা চিহ্নিত করেছেন তার প্রতিবেদনে। উপরন্তু সোমবারের ঘটনায় অপরাধ করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা – রোজিনাকে অবৈধভাবে আটকে রেখে, শারীরিকভাবে নির্যাতন করে, অসুস্থতায় ঠেলে দিয়ে, চিকিৎসাবঞ্চিত রেখে এবং সর্বোপরি তার পেশাগত কাজে কাজে বাধা দিয়ে।
তারা বলেন, রোজিনা ইসলামকে অপরাধী সাজানোর পুরা আয়োজনটিও ভয়াবহ এবং প্রতিহিংসার দলিল। তাকে জোরপূর্বক আটকে রাখার ব্যাপারটিও ফৌজদারি অপরাধ। তার গ্রেফতার হবার সচিত্র প্রতিবেদন থেকে সারা দেশের মানুষজন যা বুঝবার তাই বুঝেছে। স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে থাকা এক জনসৈনিকের বিরুদ্ধে দুর্নীতিবাজদের আস্ফালন হিসাবেই জনগণ একে পাঠ করেছে। সরকার তার একটা মন্ত্রণালয়ের জনবিরোধী তৎপরতা প্রকাশ্যে বিচার করে প্রমাণ দিক যে তারা গণতান্ত্রিক ও সুশাসনের পক্ষে আছে।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক থেকে চারটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হচ্ছে-
রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যারা অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন করেছেন ও পেশাগত কাজে বাধা দিয়েছেন তাদের বিচার করতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতা ও সার্বিকভাবে সবার মতপ্রকাশের স্বাধীনতার জন্য বাধাস্বরূপ দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

 

ট্যাগ: রোজিনা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে

পরবর্তী

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

পরবর্তী
Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবার জন্যই খুব কষ্টকর এই বায়ো বাবল’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT