বিপিএলের সিজন থ্রিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের হিসেবে সবার উপরে রয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তিন ম্যাচে ৫১ গড়ে ১৫৩ রান করেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ৬৯ রান করেছেন সিলেট সুপার স্টারসের বিপক্ষে। তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক ফিফটিও।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩১ বলে এক চার ও তিন ছয়ে করেন ৩৩ রান করেন তামিম। গতকাল সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৪৫ বলে ছয়টি চার আর চারটি ছয়ে সাজানো ঝকঝকে ৬৯ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি ড্যাশিং ওপেনার।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩২ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫১ রান করেন চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল।
বিপিএলে যেভাবে রেসের ঘোড়ার মতো রানে মাতোয়ারা এখন পর্যন্ত ছুটে চলেছেন তামিম, তাকে থামাবে কে?






