চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেশনিং আদলে দুস্থদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
রাজনীতি
A A

শুরু হয়েছে রেশনিং আদলে অসহায়-দুস্থদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম। করোনার এই মহাসংকটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এই খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে সংগঠনটি।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মঙ্গলবার সকাল ১১ টায় এবং সোমবার ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে রুপনগর, পল্লবী’র দুস্থদের মাঝে রেশন আদলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে ও করোনার এই সংকটে যুবলীগের রেশনিং আদলে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে। যুবলীগের নেতা-কর্মীরা তাদের সর্বস্ব দিয়ে করোনায় অসহায়-দুস্থ মানুষের সেবা করে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, ইঞ্জিঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সিদ্দিক বিশ্বাস, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসখাদ্যসামগ্রী বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT