চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেড-কার্পেট নেই, ভিন্ন রকম অস্কারের আয়োজন জুমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

অস্কারের মৌসুম সামনে। মহামারি কারণে পিছিয়ে গেছে অস্কারের আয়োজন। ফেব্রুয়ারির বদলে অস্কারের আসর বসবে ২৫ এপ্রিল। এবছরের আয়োজন ভার্চুয়ালি করা হবে জুম-এর মাধ্যমে।

প্রতিবছরের এই সময়টাতে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় অস্কার নিয়ে। দৌড়ে এগিয়ে আছে কোন কোন ছবি তা আঁচ করা যায় এসময়ে। কিন্তু এবছর দীর্ঘ সময় ধরে থিয়েটার বন্ধ ছিল। অনেক প্রতীক্ষিত ছবি মুক্তি পায়নি। অনেক ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

অস্কারের চিরাচরিত নিয়ম হলো মনোনয়ন পেতে হলে ছবি মুক্তি পেতে হবে হলে। কিন্তু মহামারির কারণে এবছর এই নিয়মে ছাড় দিতে বাধ্য হয়েছে অস্কার কর্তৃপক্ষ।

২০০০ সাল থেকে অস্কার নিয়ে প্রতিবেদন করেন ‘ফর অ্যাওয়ার্ডস ডেইলি’র প্রতিষ্ঠাতা সাশা স্টোন। তার মতে, এবারের মতো গ্ল্যামারহীন, লাল কার্পেট ছাড়া অস্কার তিনি আর দেখেননি।

সনি পিকচার্স ক্লাসিকস এর কো-প্রেসিডেন্ট টম বেরনার্ড মনে করছেন, এবছর ভোটিং এর ক্ষেত্রেও জটিলতা দেখা দিবে।

এবছর স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি,’ ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিস্প্যাচ’ এর মতো বহু প্রতীক্ষিত ছবির মুক্তি পিছিয়ে গেছে। এতে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে গেছে অনেক কম বাজেটের সিনেমা। কোল ঝাও-এর ‘নোম্যাডল্যাড’, লি আইস্যাক চাং-এর ‘মিনারি,’ রেজিনা কিং-এর ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ দর্শকপ্রিয়তা পেয়েছে।

Reneta

এবছরের অস্কারের সবচেয়ে মজার বিষয়টি হলো, কোনো ব্লকবাস্টার নেই। তাই কোন ছবিটি প্রাধান্য পাচ্ছে, তা বোঝাও জটিল।

নেটফ্লিক্সের সাথে অস্কারের দ্বন্দ্বের কথা সবার জানা। অথচ এবছর ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করেছে নেটফ্লিক্স। সেক্ষেত্রে অস্কার কী করবে সেটাও দেখার অপেক্ষায় সিনেমা বিশারদরা। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারজুমনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT