চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে সকাল শুরু গানে গানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

শীতের সকালে চ্যানেল আইয়ের ছাতিম তলায় ‘গানে গানে সকাল শুরু’র ছিল আজ বিশেষ আয়োজন। কারণ আজ জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। চ্যানেল আইয়ের ছাদ বারান্দা সকাল থেকেই বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। সেই সঙ্গে চলে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের গান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই’তে।

শুরুতেই সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া হয় ‘তোমার সুরের ধারা’ গানটি। এরপর সুরের ধারার শিল্পীরা একাধিক গান পরিবেশন করেন। এক পর্যায়ে মঞ্চে আসেন সাদী মোহাম্মদ। এরপর এই দুই গুণী শিল্পী মিলে পরিবেশন করেন। রেজওয়ানা চৌধুরী বন্যার বেশ কয়েকটি একক পরিবেশনাও ছিল।

এরপর ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত রেজওয়ানা চৌধুরী বন্যার একক অ্যালবাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’ এর মোড়ক উন্মোচন করা হয়।

Reneta

‘কী সুর বাজে প্রাণে’ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হলেও আয়োজন ফুরায়নি। গান শেষ হওয়ার পর মঞ্চে আসেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি উত্তরীয় পরিয়ে দেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এরপর তিনি গানের রাজার শিল্পীদেরকে মঞ্চে আমন্ত্রণ জানান। গানের রাজার শিল্পীরা সুরের ধারার শিল্পীদের সঙ্গে ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ গানটি পরিবেশন করেন। এরপর কেক কাটার মধ্যদিয়ে শেষ হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের ছাতিম তলার আয়োজন।

প্রখ্যাত রবীন্দ্র-সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়। রংপুরের মেয়ে বন্যা মা-বাবার উৎসাহে চাচা আবদুল আলীর কাছে গান শেখা শুরু করেন। পরে গান শেখেন ছায়ানটের ড. সানজীদা খাতুন ও আতিকুল ইসলামের কাছে। বুলবুল একাডেমিতেও গান শিখেছেন। এছাড়া ভারত সরকারের কাছ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ প্রমুখের তত্ত্বাবধানে রবীন্দ্রসঙ্গীত শেখেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT