চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রেকর্ড’ হওয়ায় নিজেকেই দুষলেন তাইজুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ‘রেকর্ড হয় ভাঙার জন্য’ প্রচলিত এই কথাটি মেনেই সামনে এগোন ক্রিকেটাররা। কিন্তু তাইজুল ইসলাম এমনই এক রেকর্ড গড়েছেন তা কেউ কখনও ভাঙতে চাইবে না। তাইজুল নিজেও চাননি রেকর্ডটা হোক। শেষ পর্যন্ত হয়ে যাওয়ায় নিজেকেই দুষছেন এ স্পিনার।

‘এটা ভাল রেকর্ড হিসেবে দেখছি না। আরও ভাল বল করলে রেকর্ডের কাছে যাওয়া লাগত না। হয়তবা ভাল বলটা অনেক বেশি করতে পারিনি তাই রেকর্ডটা হয়েছে।’

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার ইনিংসে ৬৭.৩ ওভার বোলিং করে তাইজুল দিয়েছেন ২১৯ রান। তাতেই বাংলাদেশের পক্ষে কোন ইনিংসে সবচেয়ে বেশি ওভার করা ও বেশি রান দেয়ার রেকর্ড সঙ্গী হয়েছে তার। এর আগে সবচেয়ে বেশি ওভার বোলিং করার রেকর্ডটি ছিল সাকিবের। ২০১০ সালে ইংল্যান্ডে বিপক্ষে মিরপুরে ৬৬ ওভার হাত ঘোরান সাকিব। আর রান দেয়ায় মোহাম্মদ রফিক ও সোহাগ গাজী ১৮১ করে বিলিয়ে ছিলেন সবার উপরে। তাদের ছাড়িয়ে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন তাইজুল।

ওভার-রান দুই দিক থেকে রেকর্ডের মালিক হলেও শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশের সফল বোলারটির নামও তাইজুল। নিয়েছেন ৪ উইকেট। তাতে অবশ্য খুব খুশি হতে পারছেন না এই স্পিনার। শ্রীলঙ্কা যে ৭১৩ রান করে প্রথম ইনিংসেই লিড নিয়েছে ২০০ রানের। তাইজুলে মনে করেন, একশ রান বেশি করে ফেলেছে শ্রীলঙ্কা। ৫৫০-৬০০ এর মধ্যে আটকে রাখতে পারলে ভাল হত।

মূর্তিকারিগর

শ্রীলঙ্কার ইনিংসে ১৯৯.৩ ওভার হাত ঘোরায় বাংলাদেশ। এক ইনিংসে এত ওভার কখনই করেনি টাইগাররা। উইকেটে ৮৩৩ মিনিট কাটায় ফিল্ডাররা। বাংলাদেশ বল ছুঁড়েছে ১১৯৯টি। এতটা পরিশ্রম অতীতে কখনই করতে হয়নি। সর্বোচ্চ ওভার বোলিংয়ের বিস্মৃতি ছিল ২০১৪ সালে, এই শ্রীলঙ্কার বিপক্ষেই মিরপুরে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৭৩০ রানের সংগ্রহ গড়ার পথে ১৮৭.৫ ওভার খেলেছিল লঙ্কানরা।

Reneta

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এতটা পরিশ্রমের পর ঠিক আছেন তো ক্রিকেটাররা? তাইজুল জানালেন, ‘টানা তিনদিন ফিল্ডিং করলে সবার মধ্যেই জড়তা আসে। এটা খুব কঠিনও। তারপরও আমাদের সবাই শক্ত আছে। কেউ হতাশ হয়ে যায়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT