চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

রেকর্ড ভাঙতে ওয়ার্নারকে অধিনায়কের বাড়তি ‘৩’ মিনিট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড টপকানোর সময় কেন দেয়া হল না ডেভিড ওয়ার্নারকে? এমন প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনকে ধুয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাকে নিয়ে এত হৈচৈ সেই ওয়ার্নার কিন্তু মোটেও হতাশ নন অধিনায়কের সিদ্ধান্তে, বরং বাড়তি তিন মিনিট দেয়ায় টিম পেইনকে ধন্যবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলনে!

পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ৩৩৫ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। সুযোগ ছিল টেস্ট ক্রিকেটে কিংবদন্তি লারার সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসটি ছোঁয়ার। সেই সুযোগ পাননি বাঁহাতি অজি ওপেনার, তার আগেই দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেটে ৫৯৮ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক পেইন। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে দিন শেষ করেছে ৬ উইকেটে ৯৬ রান তুলে।

ম্যাচের মাত্র দ্বিতীয় দিন হওয়ায় ওয়ার্নারকে কেনো সুযোগ দেয়া হল না টেস্টে সর্বোচ্চ ইনিংসটি নিজের করে নেয়ার, তা নিয়ে ক্ষিপ্ত ভক্ত-সমর্থকরা। ট্রল চলছে পেইনের নেয়া সিদ্ধান্তকে ঘিরে। তবে সংবাদ সম্মেলনে এসে ওয়ার্নার শোনালেন ভিন্ন কাহিনী। জানালেন লারা নয়, মাঠে থাকার সময় তার মাথায় ঘুরছিল ৩৩৪ ও ৫.৪০ মিনিট নামে ভিন্ন কিছু সংখ্যা।

Banglabid

কিংবদন্তি অজি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের সর্বোচ্চ টেস্ট ইনিংসটি ৩৩৪ রানের। আরেক অজি ব্যাটসম্যান মার্ক টেলরেরও আছে ৩৩৪ রানের একটি ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮০ রানের ইনিংস খেলে সবার উপরে ম্যাথু হেইডেন যা কিনা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ার্নারের ৩৩৫ রানের ইনিংসটির আগে ব্র্যাডম্যান ও টেলরের ৩৩৪ রানের ইনিংস দুটি ছিল যৌথভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি পেয়ে সেই ৩৩৪ রানের রেকর্ড টপকানোর দিকেই এগোচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত অ্যাশেজ দিয়ে ফেরা ওয়ার্নার। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত ছিল অ্যাডিলেড সময় বিকাল ৫.৪০ মিনিটের মধ্যে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে আগেভাগে ব্যাটিং করতে পাঠানো। শেষ বিকালে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নেয়াই ছিল অধিনায়কের ভাবনায়। আর তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস থাকায় একটু আগেভাগেই পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাতে চাচ্ছিলেন পেইন।

কিন্তু নির্ধারিত ৫.৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ওয়ার্নার রেকর্ড ভাঙতে না পারায় দুশ্চিন্তায় পড়ে যান পেইন। তবে ইনিংসের সমাপ্তি না টেনে ব্যাট করতে সময় দিয়েছেন ওয়ার্নারকে। তিন মিনিট পরেই লক্ষ্যে পৌঁছান ওয়ার্নার। সঙ্গে সঙ্গে মাঠের দুই সতীর্থকে ডেকে পাঠান পেইন।

Reneta

‘আমি সবার আগে স্মিথকে জিজ্ঞেস করেছি যে রাতে আমরা কয় ওভার খেলতে পারবো? ওভারের কথা জেনে মনে মনে বললাম যথেষ্ট। এরপর চা পানের বিরতিতে এসে জিজ্ঞেস করলাম কয়টায় ইনিংস ঘোষণা করা হবে? আমাকে জানানো হল ৫.৪০ মিনিটে। বললাম ঠিক আছে। ৫টা বাজার পর জিজ্ঞেস করছিলাম কয়টা বাজে? ৫টা বেজে ১০, ২০ পার হবার পর আসলো ৫.৪০। ভাবলাম এবার বুঝি শেষ ওভার চলে এলো। কিন্তু পেইন ইনিংস ঘোষণা করল না, সে চাচ্ছিল আমি যেন ৩৩৪ রান পার হয়ে যাই।’ সংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন ওয়ার্নার।

লারার রেকর্ড ভাঙতে না পারায় মোটেও হতাশা নেই ওয়ার্নারের। বরং খুশি ৯৬ রানে পাকিস্তানের ৬ উইকেট পড়ে যাওয়ায়, ‘আমার এ নিয়ে মোটেও চিন্তা ছিল না। আমরা আসলে আগামীকালের আবহাওয়া নিয়েই ভাবছিলাম, চাচ্ছিলাম তার আগেই একটু বেশি সময় পাওয়ার। যদি আগামীকাল বৃষ্টি চলেই আসে তার আগেভাগে কয়েকটি উইকেট ফেলে দিতে। আমরা ৬টি উইকেট নিতে পেরেছি। যদি কাল বৃষ্টি চলেই আসে তাহলে আমাদের বোলাররা কিছুটা বিশ্রাম পাবে আর বাকি দুইদিনে প্রতিপক্ষের ১৪ উইকেট নিতে পারবে। আমাদের ভাবনায় কখনোই মাঠে গিয়ে রেকর্ড ভাঙার মতো কিছু আসে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT