বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত দিনে ৫৬ ওভারের খেলা হয়েছে। উদ্বোধনী জুটির দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৩৯ রান।
শিখর ধাওয়ান তার টেস্ট ক্যারিয়ায়ের তৃতীয় শতকের দেখা পান। ১৫৮ বলে ১৫০ রান করে অপরাজিত রয়েছেন ধাওয়ান। বিজয় মুরালি ১৭৮ বলে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।
ভারত একাদশ : শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।







