চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১:৪০ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেজন্য পেঁয়াজ আমদানিতে শুল্ক ৫ শতাংশ কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। কেউ যেন কৃত্রিমভাবে দাম না বাড়াতে পারে সেজন্য বাজারে মনিটরিং জোরদার করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়েছে। আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন-বেনাপোল ও হিলিতে যাবে। তারা পর্যবেক্ষণ করে দেখবে সেখানে আমদানির কী অবস্থা।

তিনি বলেন, বন্যার কারণে পেঁয়াজ সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ (রোববার) থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করব। আমরা এই বিষয়টি পুরোপুরি মনিটর করছি।

Reneta

এর আগে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বাজারে যেন দাম স্বাভাবিক থাকে সেজন্য রোববার থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত তা অব্যাহত রাখবে।

একইসঙ্গে কেউ পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে, আমদানিও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। পেঁয়াজের সংকট বা দাম বাড়ার কোনো কারণ নেই।

বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সেসময় দেশের বাজারে হু হু করে দাম বেড়ে রেকর্ড ৩০০ টাকা পর্যন্ত ওঠেছিল পেঁয়াজের কেজি। এবার যেন সেই ধরনের কোনো পরিস্থিতি না হয় তাই আগেই থেকেই প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরপেঁয়াজবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT